৪৪ লক্ষ টাকা সহ গ্রেফতার দুই
সাশ্রয় নিউজ ★ হুগলি : হুগলির চণ্ডিতলায় নাকা চেকিংয়ের সময় পুলিশ উদ্ধার করে ৪৪ লক্ষ টাকা। গ্রেফতার হন দুই ব্যক্তি। পুলিশ ওই দুই ব্যক্তিকে নগদ ৪৪ লক্ষ টাকা নিয়ে যাওয়ার জন্য গ্রেফতার করেন বলে উল্লেখ। পুলিশ সূত্রে খবর, ধৃতরা ওই টাকা কোথায় কেন নিয়ে যাওয়া হচ্ছিল তা স্পষ্ট জানাননি। এবং টাকার উৎস সম্পর্কেও জানাতে পারেননি। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে চেষ্টা করছেন বিস্তারিত।



