সুজয়নীল দাশগুপ্ত, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : বিশ্বকাপের মঞ্চে বড় লড়াইয়ের আগে ইংল্যান্ড শিবিরে অস্বস্তির গুঞ্জন ঘিরে উত্তেজনা বাড়ছে। আর্জেন্টিনা-এর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলগত পরিবেশ নিয়ে প্রশ্ন উঠতেই সামনে এলেন অধিনায়ক হ্যারি কেন (Harry Kane)। কোচ টমাস টুখেল (Thomas Tuchel) ও তারকা মিডফিল্ডার জুড বেলিংহ্যাম (Jude Bellingham) -এর মন্তব্য ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন তিনি। তাঁর বক্তব্যে একদিকে যেমন দলের ভিতরের বাস্তবতা উঠে এসেছে, তেমনই বাইরের চাপ নিয়েও ইঙ্গিত মিলেছে। নরওয়ে (Norway) -এর বিরুদ্ধে কঠিন ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচে জোড়া গোল করে দলকে জেতান বেলিংহ্যাম। কিন্তু জয় সত্ত্বেও দলের পারফরম্যান্সে অসন্তুষ্টি প্রকাশ করেন কোচ টুখেল। ম্যাচ শেষে তাঁর মন্তব্য ছিল, ‘দলের খেলা আমার মন ভরাতে পারেনি। আমরা নিজেরাই পরিস্থিতিকে কঠিন করেছি। দ্রুতগতির ফুটবল দেখা যায়নি, সুযোগও খুব বেশি তৈরি হয়নি। ভাগ্য আমাদের সাহায্য করেছে।’ কোচের এই বক্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয় নানা ব্যাখ্যা ও প্রতিক্রিয়া।
আরও পড়ুন : Argentina vs England semifinal, Lionel Messi performance | মেসিকে ঘিরেই স্বপ্ন ও সংশয়, সেমিফাইনালের আগে আর্জেন্টিনার শক্তি-দুর্বলতার হিসেব কষছেন স্কালোনি
এই পরিস্থিতিতে বেলিংহ্যামের মন্তব্য আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। তিনি প্রথমে প্রশ্ন এড়িয়ে গেলেও পরে বলেন, ‘মাঠে নেমে খেলার অভিজ্ঞতা আলাদা। প্রতিপক্ষ দলে যদি হালান্ড (Erling Haaland), ওডেগার্ড (Martin Odegaard), নুসা (Antonio Nusa), সরলথ (Alexander Sorloth)-এর মতো ফুটবলার থাকে, তা হলে পরিস্থিতি সহজ হয় না।’ একই সঙ্গে তিনি দলের পারফরম্যান্সের প্রশংসা করে জানান, ‘সব ম্যাচ একই ছন্দে জেতা যায় না। কখনও কঠিন লড়াই করেও জয় ছিনিয়ে আনতে হয়।’ এই দুই ভিন্ন সুর থেকেই শুরু হয় জল্পনা, ইংল্যান্ড শিবিরে কি মতবিরোধ তৈরি হয়েছে? সেই প্রশ্নের উত্তর দিতে এগিয়ে আসেন অধিনায়ক কেন। তিনি বলেন, ‘আমি কোচের কথার অর্থ বুঝতে পেরেছি। যারা মাঠে নামে তারা পরিস্থিতি ভাল বোঝে, কিন্তু কোচের দৃষ্টিভঙ্গিও গুরুত্বপূর্ণ। মানসিকতা নিয়ে যে কথা বলা হয়েছে, সেটাই আসল বিষয়। সব সময় একই মানসিকতা ধরে রাখা কঠিন, কিন্তু জিততে গেলে সেটাই দরকার।’
একই সঙ্গে বেলিংহ্যামের প্রতিক্রিয়া নিয়েও সহমর্মিতা দেখিয়েছেন কেন। তাঁর কথায়, ‘ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যে কঠিন প্রশ্ন করা হলে বিরক্ত লাগতেই পারে। আমরা প্রত্যেকেই এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি।’ অর্থাৎ, দলের মধ্যে কোনও বিরোধ নয়, বরং পরিস্থিতিগত প্রতিক্রিয়াই এই মন্তব্যের কারণ, এমন ইঙ্গিতই দিয়েছেন তিনি। তবে কেনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য ছিল সংবাদমাধ্যমকে ঘিরে। তিনি বলেন, ‘সমস্যা তৈরি করা খুব সহজ। অনেক সময় প্রশ্নের ধরন এমন হয় যাতে বিভাজন তৈরি হয়। কিন্তু বাস্তবে আমরা সবাই একসঙ্গে আছি। কোচ, ফুটবলার, স্টাফ সবাই একই লক্ষ্য নিয়ে কাজ করছি।’ তাঁর এই মন্তব্যে বোঝা যায়, দলের ভিতরে নয়, বরং বাইরের ব্যাখ্যা থেকেই বিতর্কের জন্ম।
এদিকে, নিজের আগের মন্তব্য নিয়ে পরে সুর নরম করেন টুখেলও। বেলিংহ্যামের বক্তব্য শোনার পর তিনি বলেন, ‘ও যা বলেছে তা ঠিক। গোল খাওয়ার পর যেভাবে আমরা ঘুরে দাঁড়িয়েছি, আত্মবিশ্বাস ধরে রেখেছি, তা প্রশংসার দাবি রাখে।’ তবে একই সঙ্গে তিনি যোগ করেন, ‘আমাদের আরও উন্নতি করতে হবে। এই দলের আরও ভাল খেলার ক্ষমতা রয়েছে। সামনে কঠিন ম্যাচ, তাই নিজেদের আরও ধারালো করতে হবে।’ উল্লেখ্য, বিশ্বকাপের এই পর্যায়ে এসে ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। লিয়োনেল মেসি (Lionel Messi) -এর দলের বিরুদ্ধে নামার আগে ইংল্যান্ড শিবিরে এই আলোচনা স্বাভাবিকভাবেই বাড়তি গুরুত্ব পাচ্ছে। তবে কেনের মন্তব্যে পরিষ্কার, দলগত ঐক্য বজায় রেখেই বড় ম্যাচে নামতে চাইছে ইংল্যান্ড।
বিশ্বকাপের ইতিহাসে এই দুই দলের মুখোমুখি লড়াই বরাবরই তীব্র প্রতিদ্বন্দ্বিতার সাক্ষী। সেই প্রেক্ষাপটে ম্যাচের আগের মানসিক প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোচ ও ফুটবলারদের মন্তব্য নিয়ে যতই বিতর্ক তৈরি হোক, মাঠে তার প্রতিফলনই শেষ কথা বলবে। ইংল্যান্ড শিবিরের লক্ষ্য এখন একটাই, আর্জেন্টিনাকে হারিয়ে পরবর্তী ধাপে পৌঁছনো। এই পরিস্থিতিতে কেনের বার্তা স্পষ্ট, দল একজোট রয়েছে ও বাইরের জল্পনা তাদের প্রভাবিত করবে না। এখন দেখার, মাঠের লড়াইয়ে সেই ঐক্য কতটা কার্যকর হয়।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : England vs Mexico 2026, Harry Kane reaction | আজটেকায় ইতিহাস ভেঙে ইংল্যান্ড, মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে: ‘ভাষা হারিয়ে ফেলেছি’, আবেগে ভেসে কেন ও বেলিংহ্যাম
Harry Kane interview, World Cup controversy | ইংল্যান্ড শিবিরে কি ভাঙনের সুর? আর্জেন্টিনা ম্যাচের আগে হ্যারি কেনের মন্তব্যে জল্পনা নতুন মোড়ে
Sasraya News
FOLLOW US:
SHARE:

Author: Sasraya News
Rashmika Mandanna injury update, Vijay Deverakonda reaction | চোটে ঘরবন্দী রশ্মিকা, স্ত্রীকে কাছে পেয়ে বিজয়ের মজার আবদার! ‘পরের বার চোট ছাড়াই ছুটি নিও’
Deepti Sharma on India vs Pakistan women Asia Cup | পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে দীপ্তির হুঙ্কার, ‘ওদের থেকে এক ধাপ এগিয়েই থাকি’
Smriti Mandhana 124 runs, Smriti Mandhana world record | এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড স্মৃতি মন্ধানার! মিতালি রাজকে টপকে ইতিহাস, অথচ জানতেনই না
Salman Khan Tukaram Mundhe | কফির দাম বাড়লেই ‘ওঁকে’ পাঠাব! বন্ধুকে সালমনের হুঁশিয়ারি, নেপথ্যে তুকারাম মুন্ডে
Nepal tunnel rescue, Trishuli hydropower rescue | ভরসা ৫০০ ইঞ্জিনিয়ারের হোয়াট্সঅ্যাপ গ্রুপ! নেপালের সুড়ঙ্গে জীবনের খোঁজে নকশা দেখিয়ে চলছে উদ্ধারকাজ