রাইস মিলে আগুন
সাশ্রয় নিউজ ★ অণ্ডাল : লাউদোহা গৌরবাজারে একটি রাইস মিলে আগুন লাগার ঘটনা ঘটে। প্রথমে একটি ট্রান্সফর্মায় আগুন লাগে। পরবর্তীতে আগুন ছড়িয়ে পড়ে রাইস মিল চত্বরে। হঠাৎ-ই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় রাইস মিলে কর্মরত শ্রমিকদের ভেতর। দূর্গাপুর থেকে আসে দমকল বাহিনী। ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। দমকলের চেষ্টায় গত শনিবার রাইস মিলের আগুন অল্প সময়ের ভেতরেই নিয়ন্ত্রণে আসে বলে সূত্রের খবর। তৃণমূল কংগ্রেসের গৌরবাজার অঞ্চল প্রেসিডেন্ট উৎপল দত্ত-এর কথায়, “সময় মতো আগুন না নেভাতে পারলে বড় দূর্ঘটনা ঘটতে পারত।” দমকলকর্মীরা জানান, “শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে মনে করা হচ্ছে।”
-প্রতীকী ছবি




