Anubrata – sukanya : সুকন্যার সঙ্গে দেখা করলেন অনুব্রত

SHARE:

সুকন্যার সঙ্গে দেখা করলেন অনুব্রত 

সাশ্রয় নিউজ ★নতুন দিল্লি : কন্যা সুকন্যার সঙ্গে দেখা করলেন অনুব্রত মণ্ডল। শনিবার তিহার জেলে সাক্ষাৎ বাবা ও মেয়ের। উল্লেখ্য, গত শনিবারই মেয়ের সঙ্গে দেখা করেন অনুব্রত। সুত্রের খবর, গত কালকেও তাঁরা দেখা করেন। সূত্র মারফৎ আরও উল্লেখ, প্রায় ২০ মিনিট কথা হয় দু’জনের। গরু পাচার মামলায় বিচারাধীন বন্দী অনুব্রত মণ্ডল বর্তমানে তিহাড় জেলের ৭ নম্বর সেলে বন্দী। ওই জেলেরই ৬ নম্বর সেলে বন্দী রয়েছেন তাঁর কন্যা সুকন্যা মণ্ডল। উল্লেখ্য, শারিরীক অসুস্থতা দেখিয়ে জামিনের আবেদন করেন অনুব্রত। ওই আবেদনের শুনানি ২৩ মে।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment