সাশ্রয় নিউজ ডেস্ক ✪ হাপুর: পরকীয়ার জেরে হোটেলঘরে ঘটে গেল এক নাটকীয় ঘটনা, যার পরিণতিতে প্রেমিক নগ্ন অবস্থায় দৌড়ে পালিয়ে গেল রাস্তায়! এই অস্বাভাবিক দৃশ্য ক্যামেরাবন্দী হয়ে ভাইরাল হয়ে উঠেছে সামাজিক মাধ্যমে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হাপুর (Hapur) জেলার সিম্বাওলি (Simbhaoli) এলাকার গড় চৌপলা অঞ্চলে। বিবাহিত জীবনের ছায়াতেও গোপনে গড়ে ওঠা এক পরকীয়া সম্পর্ক শেষ পর্যন্ত এক অস্বস্তিকর মোড়ে এসে দাঁড়ায়।
সূত্রে জানা গিয়েছে, সন্দেহবশত স্ত্রীকে নজরে রাখছিলেন স্বামী। ফোন ঘেঁটে জানতে পারেন, তাঁর স্ত্রী এক প্রেমিকের সঙ্গে হাপুরের একটি হোটেলে দেখা করতে যাচ্ছেন। তারপর থেকেই তিনি তক্কে তক্কে ছিলেন। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় স্ত্রীর গতিবিধি অনুসরণ করে তিনি পৌঁছে যান হাপুরের সেই নির্দিষ্ট হোটেলে। সঙ্গে ছিলেন শ্বশুরবাড়ির আরও কয়েকজন আত্মীয়।
হোটেলের ঘরে প্রবেশ করতেই স্ত্রীর সঙ্গে এক যুবককে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন তাঁরা। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ স্বামী এবং আত্মীয়রা প্রেমিককে মারধর শুরু করেন হোটেলের মধ্যেই। আতঙ্কে প্রাণ বাঁচাতে ওই যুবক সম্পূর্ণ নগ্ন অবস্থাতেই হোটেলের করিডোর ধরে ছুটতে থাকেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ২০০ মিটার দৌড়ে কাছের একটি মাঠে গিয়ে লুকিয়ে পড়েন তিনি। এই লজ্জাজনক দৃশ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক চর্চা। হোটেলের সিসিটিভি ফুটেজ ও ক’য়েকজন উপস্থিত ব্যক্তির মোবাইল ভিডিও থেকে ঘটনা ভাইরাল হয়। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা সাশ্রয় নিউজ যাচাই করেনি।
অন্যদিকে, ওই গৃহবধূর (Housewife) বিরুদ্ধে আগেও স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে দ্বন্দ্বের অভিযোগ ছিল। মহিলা থানায় অভিযোগ দায়ের করেছিলেন মানসিক নির্যাতনের। ঘটনার পর এক নতুন মোড় নেয় মামলা। গৃহবধূ পাল্টা অভিযোগ করেছেন তাঁর প্রেমিকের বিরুদ্ধে। তাঁর দাবি, যুবক তাঁকে মিথ্যা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় ও গোপনে তাঁর অন্তরঙ্গ মুহূর্ত ভিডিও করে। সেই ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেল করারও অভিযোগ তুলেছেন ওই মহিলা। পুলিশ জানিয়েছে, স্বামীর তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে বিবাহ-বহির্ভূত সম্পর্ক, প্রতারণা ও মানহানির অভিযোগে। অন্যদিকে গৃহবধূর পক্ষ থেকে প্রেমিকের বিরুদ্ধে শ্লীলতাহানি, ধর্ষণ ও তথ্যপ্রযুক্তি আইনে অভিযোগ দায়ের হয়েছে। বর্তমানে দুই দিকের অভিযোগ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে হাপুর থানা (Hapur Police Station)। হোটেল কর্তৃপক্ষকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয়দের মতে, এই ঘটনা শুধু একটি পরিবারে নয়, গোটা এলাকায় আলোড়ন তুলেছে। জনসমক্ষে এমন দৃশ্য এবং পরবর্তীতে এর ভিডিও ছড়িয়ে পড়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। ব্যক্তিগত সম্পর্কের জটিলতা যখন জনজীবনের ভেতরে ঢুকে পড়ে, তখন তা যে কতটা অস্বস্তিকর হতে পারে, তারই সাক্ষী থাকল হাপুর। প্রসঙ্গত, এই ধরনের ঘটনায় আবারও প্রশ্ন উঠছে ব্যক্তিগত গোপনীয়তা, সামাজিক মূল্যবোধ ও সম্পর্কের স্বচ্ছতার বিষয়ে। সমাজ যখন মোবাইল ক্যামেরা ও সামাজিক মাধ্যমে বুঁদ হয়ে থাকে, তখন সম্পর্কের ত্রিভুজও যেন দর্শনের উপাদান হয়ে দাঁড়ায়।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Divya Deshmukh, Women’s Chess World Cup 2025 | ১৯ বছর বয়সে বিশ্বকাপ দিব্যা দেশমুখের হাতে




