ডোমকলে অশান্তি
সাশ্রয় নিউজ ★ ডোমকল : মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন থেকেই রাজ্যে জায়গায় জায়গায় অশান্তি শুরু হয়। আজ শনিবার মনোনয়ন পত্র জমা ঘিরে রণক্ষেত্র তৈরি হয়। কংগ্রেস, বিজেপি ও সিপিআই (এম)-এর অভিযোগ, ডোমকল বিডিও মোড়ে ঘোরাঘুরি করতে দেখা যায় তৃণমূলের সশস্ত্র লোকজনকে। পুলিশ বাসির মোল্লা নামে এক ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ও তাঁকে গ্রেফতার করে।




