বিহারের মরদেহ কাকদ্বীপে
সাশ্রয় নিউজ ★ কাকদ্বীপ : করমণ্ডল দূর্ঘটনায় প্রাণ হারানোদের ভেতর এক ব্যক্তির মরদেহ ভুল করে চলে আসে কাকদ্বীপে। ফের সেই মৃতদেহ ফেরত পাঠায় প্রশাসন। কাকদ্বীপের মধুসূদনপুর গ্রামের বাসিন্দা সামসুল হুদার দেহ এখনও নিখোঁজ। উল্লেখ্য কাকদ্বীপে যে মরদেহ আসে সেই মরদেহের ময়নাতদন্তের সময় তাঁর কাছ থেকে একটি আধার কার্ড পাওয়া যায়। আধার কার্ডের ঠিকানা অনুযায়ী ওই ব্যক্তির নাম রাজা সাহানি। বাড়ি বিহারে।




