Dhupguri Bypoll 2023 : ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেসের জয়ের পর কী বললেন অধীর?

SHARE:

ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেসের জয়ের পর কী বললেন অধীর?

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ধূপগুড়িতে বাম-কংগ্রেস জোটের ব্যাপক পরাজয় হয়েছে। কাউন্টিংয়ের শুরু থেকেই বিজেপির সঙ্গে একটা হাড্ডাহাড্ডি লড়াই চোখে চলে। এই উপ-নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাঁদের আসন পুনরুদ্ধার করে বিজেপি প্রার্থীর থেকে প্রায় চার হাজারেরও বেশি ভোট পেয়ে। ধূপগুড়িতে বাম-কংগ্রেস জোটের পরাজয় সম্পর্কে লোকসভার বিরোধী দল নেতা অধীর চৌধুরী বলেন, ‘কংগ্রেস-সিপিএম উভয়েরই সংগঠন ওখানে দুর্বল…আমরা কখনওই বলিনি জিতব। ধূপগুড়ি নিয়ে কোনও আশার কথা বলিনি।’ অন্যদিকে, জয়ের আনন্দ তৃণমূলের অন্দরে। কর্মীসমর্থকদের ভেতর জয়ের উল্লাস দেখে উজ্জীবিত তৃণমূল নেতৃত্বও।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন