সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : টোকিও ডেফলিম্পিকস ২০২৫, ভারতের ক্রীড়া ইতিহাসে এক নতুন অধ্যায়। বহু প্রতীক্ষার পর অবশেষে সেই মধুর মুহূর্ত এসে উপস্থিত। ভারতীয় বধির ক্রীড়াবিদরা (Indian Deaf Athletes) এবারের আসরে এমন কীর্তি গড়েছেন যা শুধু পরিসংখ্যানই নয়, দেশের আত্মবিশ্বাস ও শক্তির প্রতীক হয়ে থাকবে আগামী প্রজন্মের কাছে। মোট ২০টি পদক, এর মধ্যে ৯টি সোনা।এই সাফল্যে গোটা ভারত উচ্ছ্বাসে মাতোয়ারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নিজে ফেসবুকে বিশেষ বার্তা দিয়ে অভিনন্দন জানিয়েছেন সকল অ্যাথলিট, কোচ এবং সাপোর্ট স্টাফকে। দেশের মানুষের মনেও ছড়িয়ে পড়েছে গর্ব, আবেগ ও এক অপরিসীম আনন্দের স্রোত।
প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “Heartiest congratulations to our Deaflympians for their extraordinary performance at the 25th Summer Deaflympics 2025 in Tokyo. With a historic best-ever medal tally of 20 medals including 9 Golds, our athletes have once again proven that determination and dedication can lead to outstanding results.”* একই সঙ্গে তিনি আরও লিখেছেন, “Compliments to every athlete, coach and support staff. The entire nation is proud of you all!” এই পোস্ট মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ক্রীড়াপ্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ, সবারই একটাই অনুভূতি, ‘এবার সত্যিই বিশ্বমঞ্চে মাথা উঁচু করল ভারত।’
ডেফলিম্পিকস নিয়ে ভারতীয় অ্যাথলিটদের প্রস্তুতি শুরু হয়েছিল প্রায় এক বছর আগে। কোচিং ক্যাম্প, বিদেশ সফর, ফিজিক্যাল কন্ডিশনিং, প্রতিটি ধাপেই ছিল অভূতপূর্ব কষ্ট ও শৃঙ্খলা। ক্রীড়া মন্ত্রণালয়ের তরফেও বিশেষ সহায়তা প্রদান করা হয়েছিল। ভারতের ডেফ ক্রীড়া সংস্থা (All India Sports Council of the Deaf) জানিয়েছে, দলের প্রতিটি সদস্য কঠিন চ্যালেঞ্জ নিয়েই এগিয়েছেন। তাঁদের কাছে এই সাফল্য শুধুই জয় নয়, এ এক মানসিক যুদ্ধেরও বিজয়। একজন বধির সাঁতারু বলেন, “আমরা দেখাতে চেয়েছিলাম, শারীরিক সীমাবদ্ধতা কোনও ভাবেই স্বপ্নকে আটকে রাখতে পারে না। দেশের হয়ে জেতার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।” একজন শ্যুটার জানান, “এই সাফল্য আমাদের পরিশ্রমের মূল্য দিয়েছে। আগামীদিনে আরও বড় স্বপ্ন দেখতে পারব।”
ডেফলিম্পিকস ভারতের জন্য বরাবরই গুরুত্বপূর্ণ মঞ্চ, কারণ এখানে দেশের এমন সব অ্যাথলিট সুযোগ পান যাঁরা সাধারণ অলিম্পিক বা প্যারালিম্পিকে প্রতিনিধিত্ব করতে পারেন না। কিন্তু তাঁদের প্রতিভা কোনও অংশে কম নয়। বরং অনেক ক্ষেত্রেই তাদের গল্প আরও অনুপ্রেরণার। এবারের ২০টি পদক ভারতের ক্রীড়া ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। ক্রীড়া বিশেষজ্ঞদের মতে, এটি দেশের স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার, প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক মানের প্রস্তুতির উন্নতির ফল। পাশাপাশি, মানসিক স্বাস্থ্য ও স্পোর্টস সায়েন্সকেও এবার গুরুত্ব দেওয়া হয়েছিল, যা অ্যাথলিটদের আত্মবিশ্বাসকে অনেকটাই বাড়িয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ফেসবুক পোস্টটি যেন সাফল্যের আনন্দকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। তাঁর বার্তার পর থেকেই দেশজুড়ে চর্চা, এই সাফল্য আগামী প্রজন্মকে স্বপ্ন দেখাতে সাহায্য করবে। ক্রীড়া বিশেষজ্ঞরা বলছেন, প্রধানমন্ত্রী স্বয়ং প্রশংসা করায় অ্যাথলিটদের আত্মবিশ্বাস আরও বাড়বে। একজন প্রাক্তন ভারতীয় কোচের ভাষায়, “এই অভিনন্দন বার্তাটি শুধু কৃতজ্ঞতা নয়, এটি একটি সিগন্যাল, দেশের প্রতিটি ক্রীড়াবিদ সমান গুরুত্ব পান। ডেফলিম্পিকস আমাদের কাছে গর্বের।”
টোকিও ডেফলিম্পিকস ২০২৫ ভারতের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রমাণ করেছে যে সুযোগ ও সঠিক সহায়তা পেলে ভারতীয় ক্রীড়াবিদরা যে কোনও বিশ্বমঞ্চে চমকে দিতে পারেন। ৯টি সোনার পদক এই কথাই আরও দৃঢ়ভাবে বলে দিয়েছে। আগামীদিনে রাষ্ট্রীয় পর্যায়ে ডেফ অ্যাথলিটদের সুবিধা, প্রশিক্ষণ কেন্দ্র, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ বাড়ানো, এ সবই আরও জোরদার হবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, ভারতীয় ক্রীড়ার নতুন ইতিহাস লেখার এই মুহূর্ত শুধু স্মরণীয় নয়, এটি ভবিষ্যতের পথ বদলে দিতে পারে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Maritime Week India 2025, Narendra Modi | “১০ বছরে ঐতিহাসিক পরিবর্তন”— ভারতের মেরিটাইম ভবিষ্যৎ নিয়ে আশাবাদী নরেন্দ্র মোদী




