সিভিল সার্ভিস পরীক্ষার দিন বাড়তি মেট্রো
সাশ্রয় নিউজ ★ কলকাতা : মেট্রো রেল ব্যবস্থা কলকাতা শহরে বিশেষ যোগাযোগ ব্যবস্থার ভূমিকা পালন করে চলেছে দীর্ঘ বৎসর থেকেই। আগামী ২৮ মে, ২০২৩ সিভিল সার্ভিস পরীক্ষার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে দ্রুত ও নিরাপদে পৌঁছনোর পাশাপাশি মেট্রোতে চাপ কমানোর জন্যই এই সিদ্ধান্ত বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। মেট্রো কর্তৃপক্ষ জানানো হয়, অন্যান্য দিন ১৩০ টি মেট্রো চলে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে। আগামী ২৮ মে ১৪৬ টি মেট্রো চলবে। অন্যান্য রবিবারগুলি সকাল ৯টায় কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে মেট্রো চলাচল শুরু হয়, কিন্তু ওই দিন সকাল ৭ টা থেকে মেট্রো চলাচল শুরু হবে বলে কলকাতা মেট্রো রেল সূত্রের খবর।
-ফাইল চিত্র




