Basirhat : তৃণমূল কংগ্রেস-এ যোগদান হিঙ্গলগঞ্জে

SHARE:

তৃণমূল কংগ্রেস-এ যোগদান হিঙ্গলগঞ্জে

সাশ্রয় নিউজ ★ বসিরহাট : হিঙ্গলগঞ্জ ব্লকের কালিতলায় সিপিআই (এম) ও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস-এ যোগদান করলেন শতাধিক মানুষ। দলের নতুন কর্মীদে হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল। সিপিআই (এম) থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া এক কর্মীর কথায়, “গ্রাম বাংলায় সিপিএম ও বিজেপি’র কোনও অস্তিত্ব নেই। মুছে যাওয়ার পথে। তাই আমরা উন্নয়নের শিরিক হতে দল ত্যাগ করলাম।” আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সামনেই। তার আগে ভিন্ন দল থেকে যোগদান কর্মসূচি তৃণমূল কংগ্রেস এলাকায় শক্তি বৃদ্ধি করবে বলেই মনে করছেন তৃণমূল নেতৃত্ব বলে উল্লেখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment