Calcutta Medical College & Hospital : অনশন প্রত্যাহার, মেডিক্যাল কলেজে নিজেরাই নির্বাচন করবেন পড়ুয়ারা

SHARE:

অনশন প্রত্যাহার, মেডিক্যাল কলেজে নিজেরাই নির্বাচন করবেন পড়ুয়ারা

সাশ্রয় নিউজ ★ কলকাতা : দীর্ঘ বারো দিন পরে সোমবার অনশন তুলে নিল মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। ফলের রস খেয়ে তাঁরা অনশন প্রত্যাহার করেন। তাঁদের বক্তব্য, রাজ্য সরকার বা কর্তৃপক্ষ রাজি হোন বা না হোন নিজেরাই ছাত্রসংসদ নির্বাচন করবেন। উল্লেখ যে, এমবিবিএস- এর চারটি বর্ষে পাঁচটি করে মোট ২০টি পদে নির্বাচন হবে। ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে আন্দোলনে নামে মেডিক্যাল কলেজের পড়ুয়া। টানা ১২ দিন অনশন করে। ওই সময় তাঁদের অভিভাবকদের কাউকে কাউকে প্রতীকী অনশন করতে দেখা যায়। ছাত্রছাত্রীদের সঙ্গে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কথা বলেছিলেন, তাতেও কোনও নিজেদের অবস্থানে অটুট ছিলেন তাঁরা। জানা যায়, গতকাল সোমবার পড়ুয়ারা অনশন ভেঙে নিজেরাই নির্বাচন করবার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন