আদালতে মিলল অনুমতি
সাশ্রয় নিউজ ★ কলকাতা : কলকাতা হাইকোর্ট জয়নগররে দলুইখাঁকি গ্রামে ত্রাণ নিয়ে যেতে পারবেন সিপিআই (এম)। আইনজীবী সায়ন চক্রবর্তী-এর করা মামলায় কলকাতা হাইকোর্ট-এর বিচারপতি রাজাশেখর মান্থা শর্তসাপেক্ষে এলাকায় ত্রাণ নিয়ে যাওয়ার নির্দেশ দেন। হাইকোর্ট-এর নির্দেশ, গ্রামের ভেতর প্রবেশ করতে পারবেন মাত্র চারজন। গ্রামে ত্রাণ নিয়ে যাওয়ার আগে থানাকা জানাতে হবে আগে থেকেই। এবং গ্রামে কোনও সভা করতে পারবেন না তাঁরা।
-ফাইল চিত্র




