শূন্যপদ কত, কী বললেন ব্রাত্য!
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে শূন্যপদে (Teachers Vacancy) নিয়োগের দাবিতে আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা। এবং নিয়োগ দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে শূন্যপদ কত তা নিয়ে মুখ খুললেন, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratrya Basu)। মঙ্গলবার শিক্ষামন্ত্রী (Education Minister) জানান, রাজ্যে মোট শিক্ষকের শূন্যপদ ৭৮১। তিনি আরও জানান, রাজ্যে প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষকের ২৬৭টি শূন্যপদ আছে। আপার প্রাইমারীতে শিক্ষিকের শূন্যপদ ৪৭৩ টি, মাধ্যমিক স্কুলে শূন্যপদ ২৮টি, এবং উচ্চ মাধ্যমিক স্কুলে রাজ্যে শিক্ষকের শূন্যপদ মাত্র ১৩ টি। প্রসঙ্গত রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই ইস্যুতে সরকারের কড়া সমালোচনা করে বলে উল্লেখ।
-ফাইল চিত্র




