Anubrata Mondal : পিছিয়ে গেল অনুব্রতর জামিনের আবেদন

SHARE:

পিছিয়ে গেল অনুব্রতর জামিনের আবেদন

সাশ্রয় নিউজ ★নতুন দিল্লি : তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) -এর জামিনের আবেদন ফের পিছিয়ে গেল। সুপ্রিম কোর্টে মঙ্গলবার অনুব্রত মণ্ডল-এর জামিনের আবেদনের বিরোধিতা করেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু। সূত্রের খবর, অনুব্রতকে জামিন না দেওয়ার ব্যাপারে তিনি আদালতের কাছে প্রভাবশালী তত্ত্ব নিয়ে আসেন বলে উল্লেখ। শুধু তা-ই নয়, অতিরিক্ত সলিসিটর জেনারেল সর্বোচ্চ আদালতে জানান, পুলিশ অনুব্রত-এর পকেটে। এবং জামিনের জন্য আদালতের স্পেশাল জাজকে অনুব্রতর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। উল্লেখ যে, গরু পাচার মামলায় কেন্দ্রীয় এজেন্সি গ্রেফতার করবন তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। একই মামলায় গ্রেফতার হন তাঁর দেহরক্ষী ও কন্যা সুকন্যা মণ্ডল। তাঁরা বর্তমানে তিহাড় জেলে বন্দী।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment