Bratya Basu : রাজ্যপাল সম্পর্কে কী বললেন ব্রাত্য?

SHARE:

রাজ্যপাল সম্পর্কে কী বললেন ব্রাত্য?

সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যের রাজ্যপাল ও রাজ্য সরকারের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়ছেই। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ বিষয়ে সেই শুধু দূরত্বই নই ঠাণ্ডা সংঘাতও চলছে বলে ওয়াকিবহাল মহলের দাবি। আজ রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘আচার্য অর্থাৎ রাজ্যপাল সংবিধান মানছেন না ‘। এখানেই থেমে থাকেননি ব্রাত্য। তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কোনও বিধি আচার্য লঙ্ঘন করতে পারেন না। বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন করছেন রাজ্যপাল’। রাজ্য সরকার ও রাজ্যপালের এই সংঘাত কতদিন চলে সেদিকেই চোখ রাজ্যের মানুষের।

-ফাইল চিত্র

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন