Book release | প্রকাশিত হল ‘নীল জঙ্গলের পদাবলি’

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা প্রতিনিধি : সম্প্রতি দ্বারকেশ্বর নদের তীরে অবস্থিত অযোধ্যা গ্রাম পঞ্চায়েত শিশু উদ্যানে আয়োজিত এক মনোজ্ঞ কবিসভায় প্রকাশিত হয়েছে বিশিষ্ট কবি ও গল্পকার জয়ন্ত চট্টোপাধ্যায়ের কাব্যগ্রন্থ ‘নীল জঙ্গলের পদাবলি’।

আরও পড়ুন : Banu Mushtaq speech, Booker Prize winner at book festival | শোনার শিক্ষা থেকে সহমর্মিতার পাঠ, কেরালা অ্যাসেম্বলি আন্তর্জাতিক বইমেলায় বুকারজয়ী বানু মুস্তাকের বক্তব্য

আগরতলা, ত্রিপুরার বজ্রকণ্ঠ প্রকাশনী থেকে প্রকাশিত কাব্যগ্রন্থটির প্রকাশক কবি রাজেশ চন্দ্র দেবনাথ। এদিন শিশু উদ্যানের মনোরম পরিবেশে বিকেলের মেঘ, ছায়া ও আলোর ত্রিবেণীসঙ্গমে বর্ষীয়ান কবি এবং ঘাসমাটি পত্রিকার সম্পাদক মুরলী দে কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন। সঙ্গে ছিল স্পর্শ পত্রিকার কবিতার গাড়ি, এবং উপস্থিত ছিলেন কবি নবকুমার শীল, শীতল বিশ্বাস, অংশুমান কর্মকার, কবিতানুরাগী গোপালকৃষ্ণ ঘোষ এবং অজয় শীল। কবি উপস্থিত সবার হাতে একটি করে বই তুলে দিয়ে তাঁদের সম্মানিত করেন। এরপর শুরু হয় মনোজ্ঞ কবিতা পাঠ ও কাব্য আলোচনা।

উদ্‌বোধক কবি মুরলী দে জয়ন্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর কলেজ জীবনের স্মৃতি ও কাব্যকৃতি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, জয়ন্তকে কবি বলে চিনতাম কিন্তু সে যে মনেপ্রাণে কবিতাসাধক তা বুঝে উঠতে আমার সময় লেগেছে।


উপস্থিত সবাই সদ্যপ্রকাশিত গ্রন্থটি থেকে জয়ন্তবাবুর কবিতা পাঠে অংশগ্রহণ করেন এবং পঠিত কবিতার উপর তন্নিষ্ঠ আলোচনা চলে। কবিতায় মুখরিত এই সন্ধ্যায় উদ্যানে আগত দর্শকেরাও কৌতূহলী শ্রোতা হয়ে ওঠেন।

আরও পড়ুন : Book Relese : প্রকাশিত হল জিতেন্দ্র নাথের দু’টি কাব্যগ্রন্থ

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন