‘এই দুর্নীতির কিংপিন তিনি আপাতত ইডির কাস্টডিতে গেছেন’ : শুভেন্দু
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রেশন দুর্নীতির প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবি নিয়ে খাদ্য ভবন অভিযান করে রাজ্য বিজেপি। শুক্রবার সল্টলেক বৈশাখী থেকে মিছিল করে বিজেপি কর্মী ও নেতারা খাদ্য ভবন পৌঁছন৷ ক’য়েক দিন আগেই রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘তিনি দীর্ঘ জেরার পর গ্রেফতার হওয়ার মধ্যে দিয়ে, এই দুর্নীতির কিংপিন তিনি আপাতত ইডির কাস্টডিতে গেছেন। কিন্তু আমরা মনে করি জ্যোতিপ্রিয় মল্লিক সামনে ছিলেন। তাঁর তোলা অর্থের বড় অংশ, মুখ্যমন্ত্রী তথা শাসকদলের কাছে গিয়েছে।এবং মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া, এই হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, কখনই একজন জেলা স্তরের নেতার করা সম্ভব ছিল না।’ উল্লেখ্য, শুক্রবার রেশন বন্টন দুর্নীতির প্রতিবাদে জেলায় জেলায়ও কর্মসূচি পালন করে বিজেপি বলে উল্লেখ।




