BJP : বিজেপি কাউন্সিলরের বাড়িতে আগুন

SHARE:

বিজেপি কাউন্সিলরের বাড়িতে আগুন

সাশ্রয় নিউজ ★কুলটি : বিজেপি কাউন্সিলরের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা কুলটিতে। কাউন্সিলরের নাম ইন্দ্রানী আচার্য। তিনি আসানসোল পুরসভার ১০৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পুলিশসূত্রে খবর, ইন্দ্রাণী দেবীর মেয়ের আজ থেকে ICSE বোর্ডের পরীক্ষা। গতকাল রাত ৩ টে নাগাদ তাঁর দোতলার ঘরে আগুন লাগে। অগ্নিকাণ্ডের জেরে ঘরের আসবাবপত্র ও কাউন্সিলরের মেয়ের Admit Card পুড়ে ছায় বলে খবর। পুলিশ সূতরে পাওয়া খবর অনুযায়ী, দমকলের  একটি ইঞ্জিন এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন