Badalta Bharat Mera Anubhav Winners | ‘বদলতা ভারত, মেরা অনুভব’-এ সৃজনশীলতার ধ্বনি: নতুন ভারতের গল্প বললেন দেশের নাগরিকরা, বিজয়ীদের ঘোষণা কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : নতুন ভারতের রূপান্তরের গল্প এবার উঠে এল সাধারণ মানুষের কলম, ক্যামেরা ও সৃজনশীল ভাবনায়। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক (Ministry of Information & Broadcasting) ‘বদলতা ভারত, মেরা অনুভব’ (Badalta Bharat Mera Anubhav) শীর্ষক সৃজনশীল প্রতিযোগিতার চারটি বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করেছে। মাইগভ (MyGov) -এর সহযোগিতায় আয়োজিত এই উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্তের নাগরিকরা অংশ নিয়ে গত ১১ বছরে ভারতের বদলে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর (Narendra Modi) নেতৃত্বে দেশের উন্নয়নযাত্রা কী ভাবে তাঁদের ব্যক্তিগত জীবন ও সমাজে প্রভাব ফেলেছে, সেই অভিজ্ঞতাই ছিল এই প্রতিযোগিতার মূল উপজীব্য।

‘বিকশিত ভারত@২০৪৭’ (Viksit Bharat@2047) ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে এই ক্যাম্পেন নাগরিক অংশগ্রহণের এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছে। বিভিন্ন বয়স, পেশা ও সামাজিক পটভূমির মানুষ রিল, ইউটিউব শর্টস, শর্ট এভি এবং ব্লগ লেখার মাধ্যমে নিজেদের অনুভব প্রকাশ করেছেন। আয়োজকদের মতে, এই প্রতিযোগিতা শুধু একটি সাংস্কৃতিক উদ্যোগ নয়, বরং দেশের উন্নয়নযাত্রায় সাধারণ মানুষের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করার এক গুরুত্বপূর্ণ মঞ্চ। উল্লেখ্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বদলতা ভারত, মেরা অনুভব’ ক্যাম্পেনের মাধ্যমে তৃণমূল স্তর থেকে উঠে আসা অসংখ্য অভিজ্ঞতা ও ভাবনা এক জায়গায় মিলিত হয়েছে। নাগরিকদের এই সৃজনশীল অংশগ্রহণ ভারতের রূপান্তরের গল্পকে আরও জীবন্ত করে তুলেছে। ডিজিটাল প্ল্যাটফর্মে বিপুল সাড়া পাওয়া এই উদ্যোগে দেখা গিয়েছে, কীভাবে অবকাঠামো, ডিজিটাল পরিষেবা, সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও স্টার্টআপ সংস্কৃতির বিস্তারের মতো নানা ক্ষেত্রে পরিবর্তন মানুষ প্রত্যক্ষ করছেন।

আরও পড়ুন : Father kills daughter in Bankura | পারিবারিক বিবাদে ভয়াবহ পরিণতি: বাবার হাতে প্রাণ গেল বিবাহবিচ্ছিন্না তরুণীর, কুয়ো থেকে মিলল দেহ

ইনস্টাগ্রাম রিল কনটেস্ট বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন ইন্দ্রজিত সুভোধ মাশঙ্কর (Indrajeet Subodh Mashankar)। দ্বিতীয় হয়েছেন মঞ্জরী ভি মহাজন (Manjari V Mahajan) এবং তৃতীয় স্থানে রয়েছেন মিষ্টি লোহারে (Mishti Lohare)। এই বিভাগে সান্ত্বনা পুরস্কার পেয়েছেন মহম্মদ হাজিম রাদার (Mohammad Hazim Rather), অনুভাবী সিনহা (Anubhawi Sinha), আয়ুষ্মান বারমাইয়া (Ayushman Barmaiya), সিদ্ধার্থ এম (Sidharth M), কার্তিক ভাটনগর (Kartik Bhatnagar), ঐশ্বর্য কুমাভাত (Aishwarya Kumavat) এবং অতীশ মহাপাত্র (Atish Mohapatra)। তাঁদের রিলগুলিতে নতুন ভারতের গল্প উঠে এসেছে সংক্ষিপ্ত অথচ প্রভাবশালী ভিজ্যুয়াল ভাষায় বলে উল্লেখ। অন্যদিকে, ইউটিউব শর্টস চ্যালেঞ্জ বিভাগে প্রথম পুরস্কার জিতেছেন মন্থন রোহিত (Manthan Rohit)। দ্বিতীয় হয়েছেন জেআর টিউব চ্যানেল (Jr Tube Channel) এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন লেখা চেতন কোঠারি (Lekha Chetan Kothari)। এই বিভাগে সান্ত্বনা পুরস্কার পেয়েছেন সৌমিতা দত্ত (Soumita Dutta), হাইমন্তী মেতে (Haimanti Mete), দীনেশ চোটিয়া (Dinesh Chotia), দিব্যা বিশনোই (Divya Bishnoi), তপেশ (Tapesh), সিদ্ধার্থ এম (Sidharth M) এবং দীনেশ কুমার (Dinesh Kumar)। আয়োজকদের মতে, এই শর্ট ভিডিওগুলিতে প্রযুক্তি ও গল্প বলার দক্ষতার চমৎকার সমন্বয় দেখা গিয়েছে। ‘স্টোরি অব নিউ ইন্ডিয়া’ শর্ট এভি চ্যালেঞ্জ বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন সুশোভন মান্না (Sushovan Manna)। দ্বিতীয় স্থানে রয়েছেন পাপে সোম (Pappe Som) এবং তৃতীয় হয়েছেন রবি পরিহার (Ravi Parihar)। এই বিভাগে সান্ত্বনা পুরস্কার জিতেছেন দীনেশ চোটিয়া (Dinesh Chotia) ও সিদ্ধার্থ এম (Sidharth M)। তাঁদের তৈরি অডিও-ভিজ্যুয়াল কনটেন্টে নতুন ভারতের স্বপ্ন, সম্ভাবনা ও পরিবর্তনের ধারাবাহিকতা স্পষ্টভাবে উঠে এসেছে।

আরও পড়ুন : Sonakshi Sinha Maldives Vacation | স্বপ্নের গন্তব্য মালদ্বীপে রোম্যান্টিক ছুটির মেজাজে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল

ব্লগ রাইটিং কনটেস্ট বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন কৃষ্ণা গুপ্তা (Krishna Gupta)। দ্বিতীয় হয়েছেন সিনজিনি চট্টোপাধ্যায় (Sinjini Chatterjee) এবং তৃতীয় স্থানে রয়েছেন বৃন্দা সোমানি (Brinda Somani)। এই বিভাগে সান্ত্বনা পুরস্কার পেয়েছেন নূপুর জোশী (Noopur Joshi), তৃষা সিং বাঘেল (Trisha Singh Baghel), মিনাক্ষী ভানসালি (Minakshi Bhansali), বিশ্বনাথ ক্লেয়ার (Vishwanath Klair), নন্দিনী ভাবসার (Nandani Bhawsar), শ্রীराम গণেশ (Sriram Ganesh) এবং অপূর্বা (Apoorva)। তাঁদের লেখায় নীতিগত সংস্কার থেকে দৈনন্দিন জীবনের পরিবর্তন, সবকিছুই উঠে এসেছে ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক সব বিজয়ী ও অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেছে, ‘এই সৃজনশীল উদ্যোগ নাগরিকদের কণ্ঠস্বরকে আরও জোরালো করেছে। বিকশিত ভারতের যাত্রায় এই সৃজনশীলতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমরা আশা করি’। মন্ত্রকের তরফে বিজয়ীদের অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন এই রূপান্তরের যাত্রায় নিজেদের সৃজনশীল উদ্যোগ বজায় রাখেন।
‘বদলতা ভারত, মেরা অনুভব’ নতুন ভারতের গল্প বলার এক জাতীয় আন্দোলনে পরিণত হয়েছে। নাগরিকদের চোখে দেখা উন্নয়ন, তাঁদের অনুভব ও সৃষ্টিশীল প্রকাশ আগামী দিনে ভারতের উন্নয়ন কাহিনিকে আরও সমৃদ্ধ করবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Ashwini Vaishnaw Vande Bharat | নতুন দিল্লি স্টেশনে বন্দে ভারত স্লিপার ট্রেন পরিদর্শন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন