বি.সি. রায় হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শিশু ভর্তি বাড়ছে
সাশ্রয় নিউজ ★ কলকাতা : বি.সি. রায় হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শিশু ভর্তি বাড়ছে। গত ২৪ ঘন্টায় বি.সি. রায় হাসপাতালে শিশু ভর্তির সংখ্যা আশঙ্কা তৈরি করছে চিকিৎসক ও সাধারণ মানুষের মনে। বি.সি. রায় হাসপাতালে চিকিৎসারত শিশুর সংখ্যা প্রায় ৫০০ জন।
সূত্রের খবর, অ্যাডিনো-আবহে কলকাতায় গতকাল থেকে আরও পাঁচজন শিশুমৃত্যুর ঘটনা ঘটে। বি.সি. রায় হাসপাতালে মৃত্যু হয় ৩ জন শিশুর, মেডিক্যাল কলেজ মাদার অ্যাণ্ড চাইল্ড হাব-এ মৃত্যু হয়। মেডিক্যাল কলেজের ওই দু’জন শিশুর ভেতর একজন ৬ মাসের শিশুর অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত ছিল। শিশুটির বাড়ি মধ্যমগ্রামে। বাকিদের অ্যাডিনো ভাইরাস টেস্টের রিপোর্ট চিকিৎসকদের হাতে আসেনি। তাঁদের নিউমোনিয়ায় মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে উল্লেখ।



