Ayodhya Ram Temple : অযোধ্যায় রামের প্রাণ প্রতিষ্ঠা, ঢল নামল মানুষের

SHARE:

সাশ্রয় নিউজ ★অযোধ্যা : অযোধ্যা রামমন্দিরে রামের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল সোমবার। এদিন রামমন্দিরের উদ্বোধন ও প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গর্ভগৃহে পুজোও করেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন, আর এস এস প্রধান প্রধান মোহন ভাগবত। পঞ্চপ্রদীপ নিয়ে রামলালার আরতি করেন মোদী। এবং বৈদিক মন্ত্রোপাঠের মধ্যদিয়ে প্রাণপ্রতিষ্ঠা হয়।

এদিন অযোধ্যায় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও আরও অনেকে। রামের প্রাণ প্রতিষ্ঠার পরেই পরে গোবিন্দদেব গিরি মহারাজের হাতে চরণামৃত খেয়ে ১১ দিনের ব্রত ভাঙেন প্রধানমন্ত্রী।

মন্দির চত্বরে এক বক্তৃতায় প্রধানমন্ত্রী বললেন, ‘আজ শুধু রামের বিগ্রহের প্রতিষ্ঠা হয়নি। আজ রামের মাধ্যমে ভারতীয় সংস্কৃতির প্রতিষ্ঠা হয়েছে। রাম মন্দির শুধু দেব মন্দির নয়, ভারতের দৃষ্টি, দিক-দর্শনের মন্দির। রামের রূপে রাষ্ট্রীয় চেতনার মন্দির।’ তিনি আহ্বান জানান জানান, ‘রামের কাজ থেকে রাষ্ট্রের কাজ। প্রতিটি মুহূর্ত রামের প্রতি সমর্পণের সঙ্গে জুড়ে দিতে হবে। পাশাপাশি শ্রীরামের কাছে ক্ষমাও চাইতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, ‘নিশ্চয় আমাদের চেষ্টা, ত্যাগে কোনও খামতি ছিল। তাই আমরা এতগুলি শতাব্দী ধরে এই কাজ করতে পারিনি। আজ সেই কাজ শেষ হল। আশাকরি প্রভু রাম নিশ্চয় আমাদের ক্ষমা করবেন।’ পাশাপাশি তাঁর সংযোজন, ‘রামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। আমাদের বিচারবিভাগ বিচার সুনিশ্চিত করেছে। আইন মেনেই তৈরি হয়েছে রাম মন্দির।

প্রসঙ্গত, এদিন অযোধ্যা রামমন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রিতদের ভেতর উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, জেডিএস নেতা তথা দেবগৌড়া পুত্র এইচ ডি কুমারস্বামী, অভিনেতা আমিতাভ বচ্চন, শিল্পপতি মুকেশ আম্বানী, অভিনেতা অক্ষয় কুমার ও দেশ-বিদেশের অজস্র মানুষ।

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন