Anup Ghoshal Demise : সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল প্রয়াত

SHARE:

সাশ্রয় নিউজ ★ কলকাতা : প্র‍য়াত হলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল (Anup Ghoshal Demise)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। বেশ ক’য়েকদিন ধরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল বলে হাসপাতাল সূত্রে খবর। কিন্তু শেষ রক্ষা হয়নি। শুক্রবার বেলা ১:৪৫ টা নাগাদ সঙ্গীতশিল্পী অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেন বলে হাসপাতাল সূত্রে উল্লেখ।

২০১১ সালে উত্তরপাড়া থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই নির্বাচনে তৃণমূলের প্রতীকে জয়ী হয়ে বিধায়ক হন শ্রী ঘোষাল। একটা সময় রাজনীতির সঙ্গে যুক্ত হলেও তাঁর আসল বিচারণ ছিল সাংস্কৃতিক মহলে।

সত্যজিৎ রায়-এর ‘গুপিগায়েন বাঘাবাইন’ সিনেমার গানে কণ্ঠ দেন। এছাড়াও সত্যজিৎ-এর আরও বেশ কিছু সিনেমার গানে কণ্ঠ দেন। সঙ্গীত পরিচালনা করেছিলেন তপন সিনহার ‘সাগিনা মাহাতো’ ছবিটির।

এই বিশিষ্ট সঙ্গীতশিল্পী ‘নজরুল স্মৃতি পুরস্কার ‘ (Nazrul smriti Award) পান ২০১১ সালে। ‘সঙ্গীত মহাসম্মান’ (Sangeet Mahasamman) পান ২০১৩ সালে। ২০১১ সালে তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হলেও সম্পূর্ণভাবে রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছিলেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee) অনুপ ঘোষাল-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন সিনেমা ও সাংস্কৃতিক জগতের আরও অনেকেই।

ছবি : সংগৃহীত 

Anup Ghoshal Demise : সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল প্রয়াত

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন