Aneet Padda Saiyara movie controversy | অহঙ্কারের রেশ! ‘সাইয়ারা’ নায়িকা অনীত পড্ডা’র ব্যবহার দেখে হতবাক অনুরাগীরা

SHARE:

মেধা পাল ✪ সাশ্রয় নিউজ, মুম্বাই : বলিউডে দীর্ঘদিনের ধারণা, বড় কোনও তারকা ছাড়া ছবি সুপারহিট হয় না। কিন্তু সেই ধারণায় ধাক্কা দিয়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘সাইয়ারা’ (Saiyara)। প্রায় কোনও প্রচার ছাড়াই দুই নবাগতকে নিয়ে বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অহান পাণ্ডে (Ahaan Panday) ও অনীত পড্ডা (Aneet Padda)। প্রথম ছবি দিয়েই দর্শকদের মন জয় করে নিয়েছেন তাঁরা। শুধু তাই নয়, বলিউডের অন্দরে অনেকেই বলতে শুরু করেছেন, এই দুই অভিনেতা ‘লম্বা দৌড়ের ঘোড়া’ হতে চলেছেন। তবে এই খ্যাতির মাঝেই নেটপাড়ায় সমালোচনার ঝড় তুলেছে অনীত পড্ডা-র সাম্প্রতিক আচরণ।সম্প্রতি মুম্বইয়ের এক বিখ্যাত স্যাঁলোর বাইরে দেখা যায় অনীতকে। চুলের সাজ ঠিক করেই তিনি বেরোচ্ছিলেন। স্বাভাবিকভাবেই সেখানে উপস্থিত ছিলেন একাধিক পাপারাজ্জি।

সাইয়ারা ছবির একটি দৃশ্যে অনীত ও অহান। ছবি: সংগৃহীত

তাঁকে দেখেই শুরু হয় ছবি তোলা। সেই সময় অনীতের কিছু অনুরাগীও এগিয়ে আসেন। কেউ ছবি তুলতে চান, কেউ সেলফি। কিন্তু প্রকাশ্যে এমন আচরণে সকলেই হতবাক। অনীত সোজা মুখ ফিরিয়ে নেন, মাস্ক দিয়ে মুখ ঢেকে ফেলেন ও অনুরাগীদের সরিয়ে দিয়ে সোজা উঠে যান তাঁর গাড়িতে। নেটপাড়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। শুরু হয় চর্চা। কেউ কেউ লিখেছেন, ‘‘এখনই যদি এমন অহংকার হয়, পরে কী হবে?’’ আরেকজন মন্তব্য করেছেন, ‘‘প্রথম ছবিতেই সুপারস্টার আচরণ!’’ আবার অন্যপক্ষ বলছে, ‘‘হয়তো প্রচারে এখনও অভ্যস্ত নন। তাই ভয় পেয়ে গিয়েছিলেন।’’

সাইয়ারা ছবিতে অনীত ও অহান: সংগৃহীত

‘সাইয়ারা’ মুক্তির আগে খুব একটা প্রচারে দেখা যায়নি এই দুই নবাগতকে। কিন্তু ছবির প্রেম ও ড্রামায় ভরপুর গল্প দর্শককে টেনেছে। ছবির গল্প যেমন প্রশংসিত হয়েছে, তেমনই অনীত পড্ডা ও অহান পাণ্ডে-র রসায়নও নজর কেড়েছে। বলিউডে দীর্ঘদিন ধরে ‘নেপো কিড’ (Nepo Kid) বিতর্ক চললেও, এই দুই নতুন মুখ সেই ধারণা ভেঙে দিয়েছে। অহান পাণ্ডে বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডে (Chunky Panday)-র ভাইপো হলেও, নিজেকে প্রমাণ করতে মরিয়া ছিলেন। অন্যদিকে অনীত পড্ডা একটি ছোট ওটিটি (OTT) সিরিজ় ছাড়া বড়পর্দায় প্রথম কাজেই বাজিমাত করেছেন। তবে আচরণ দিয়ে সমালোচনার মুখে পড়ায় এখনই নেটিজেনদের একাংশের বিরাগভাজন অনীত। যদিও তাঁর পাশে দাঁড়িয়েছেন অনেকে। এক অনুরাগী লিখেছেন, ‘‘ক্যামেরা, ভিড়, এত লোক দেখে নার্ভাস হয়ে গিয়েছিল মেয়েটা। পরে বুঝে যাবে কীভাবে সামলাতে হয়।’’ আরেকজন লেখেন, ‘‘নতুন, তাই ভয় পেয়েছে। অহঙ্কার নয়, স্বস্তিতে ছিল না।’’

অভিনেত্রী অনীত পড্ডা। ছবি : সংগৃহীত

যদিও সমালোচকরা বলছেন, তারকা হিসেবে আচরণ শুরু হয় প্রথম দিন থেকেই। একজন অভিনেতার ব্যক্তিত্ব, ব্যবহার, বিনয়ই তাঁকে দীর্ঘ দৌড়ে রাখে। অনীতেরও বুঝে নিতে হবে, দর্শক ও অনুরাগীরাই তাঁকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। তাই তাঁদের হতাশ করা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। এই মুহূর্তে বলিউডের একাংশের মতে, অনীত পড্ডা সামনে বড় চ্যালেঞ্জের মুখে। ‘সাইয়ারা’র সাফল্য যদি অহংকার এনে দেয়, তবে কেরিয়ারে তা কোনওদিনই মঙ্গল বয়ে আনে না। কিন্তু প্রথম ছবির এই তুমুল সাফল্যের পর অনীত কেমন ব্যবহার করেন, পরবর্তী প্রজেক্টে নিজেকে কীভাবে তুলে ধরেন, সেটাই ঠিক করবে বলিউডে তাঁর আসন কতটা শক্ত হবে।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Saiyaara Movie Review | ভালবাসার রণক্ষেত্রে জয়ী হল ‘সাইয়ারা’: অহন-অনীতের আবেগঘন রসায়নে উদ্বেল বলিউড

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন