Skip to content

September 6, 2026 3:21 am

  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Our Reporter
  • Privacy Policy
  • Login
  • New Home
  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Our Reporter
  • Privacy Policy
  • Login
  • New Home
Facebook X-twitter Youtube Instagram
  • Sign Up
  • প্রচ্ছদ
  • রাজ্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অফবিট
  • বিনোদন
  • ভ্রমণ
  • পোস্ট এডিট
  • খেলা
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • রাজ্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অফবিট
  • বিনোদন
  • ভ্রমণ
  • পোস্ট এডিট
  • খেলা
  • লাইফস্টাইল
লাইভ ক্রিকেট
আজ তাজা খবর
স্টক মার্কেট
শর্টস
শীর্ষ সংবাদ
  • Sign Up
  • প্রচ্ছদ
  • রাজ্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অফবিট
  • বিনোদন
  • ভ্রমণ
  • পোস্ট এডিট
  • খেলা
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • রাজ্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অফবিট
  • বিনোদন
  • ভ্রমণ
  • পোস্ট এডিট
  • খেলা
  • লাইফস্টাইল

Alia Bhatt Ananya Panday like controversy, Bollywood actress rivalry | ইনস্টাগ্রাম ‘লাইক’ থেকেই কি বলিউডে ঠাণ্ডা যুদ্ধ? আলিয়াকে ‘সুযোগসন্ধানী’ মন্তব্যে অনন্যার প্রতিক্রিয়ায় জল্পনা তুঙ্গে

  • January 16, 2026
  • 2:00 pm
Picture of Sasraya News

Sasraya News

FOLLOW US:

Youtube google-news

SHARE:

শোভনা মাইতি, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : বলিপাড়ার অন্দরমহলে নায়িকাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয়। কখনও বন্ধুত্ব, কখনও পেশাদারি প্রতিদ্বন্দ্বিতা, সব মিলিয়ে গ্ল্যামার দুনিয়ায় আলোচনার শেষ থাকে না। এবার সেই আলোচনার কেন্দ্রে উঠে এলেন আলিয়া ভাট (Alia Bhatt) এবং অনন্যা পাণ্ডে (Ananya Panday)। একটিমাত্র সোশ্যাল মিডিয়া ‘লাইক’ থেকেই শুরু হয়েছে বিতর্ক, যা নিয়ে এখন সরগরম নেটদুনিয়া থেকে বিনোদন মহল। সম্প্রতি অভিনেত্রী ইয়ামি গৌতম (Yami Gautam) -এর অভিনয়ের প্রশংসায় একটি পোস্ট করেছিলেন আলিয়া ভাট। তাঁর আসন্ন ছবি ‘হক্’ (Haq) -এ ইয়ামির অভিনয় দেখে মুগ্ধতা প্রকাশ করেন আলিয়া। সহকর্মী অভিনেত্রীর প্রশংসা করা বলিউডে নতুন কিছু নয়। কিন্তু সেই পোস্টের মন্তব্য ঘিরেই শুরু হয় আসল বিতর্ক। আলিয়ার প্রশংসামূলক কথার নীচে একাংশ দর্শক নানা রকম মন্তব্য করতে থাকেন। সেখানেই একজন নেটাগরিক লেখেন, ‘আলিয়া খুবই সুযোগসন্ধানী’। এই নেতিবাচক মন্তব্যেই ‘লাইক’ দেন অনন্যা পাণ্ডে, এমনটাই নজরে আসে নেটিজ়েনদের। আর তাতেই যেন আগুনে ঘি পড়ে। মুহূর্তের মধ্যে সেই স্ক্রিনশট ছড়িয়ে পড়ে বিভিন্ন ফ্যান পেজ ও বিনোদন সংক্রান্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। শুরু হয়ে যায় জোর জল্পনা, তবে কি আলিয়া ও অনন্যার মধ্যে সম্পর্ক আদৌ ভাল নয়? কেউ কেউ লিখতে শুরু করেন, ‘অনন্যা আর আলিয়ার মধ্যে যে ঠাণ্ডা লড়াই চলছে, এই লাইক তারই প্রমাণ।’ আবার আলিয়ার অনুরাগীদের একাংশের কটাক্ষ, ‘অনন্যা নিজেই তো সুযোগসন্ধানী, সে আবার আলিয়ার মতো অভিনেত্রীকে নিয়ে মন্তব্য করবে কী করে?’

আরও পড়ুন : Aamir Khan New Love | ‘৬০-এ দাঁড়িয়ে জীবনে ফের আলো এনেছে গৌরী’, নতুন প্রেম নিয়ে খোলামেলা আমির খান

এই বিতর্কের প্রেক্ষিতে পুরনো কিছু প্রসঙ্গও নতুন করে উঠে আসছে। এক সময় অনন্যা পাণ্ডেকে প্রায়শই আলিয়া ভাটের সঙ্গে তুলনা করা হত। বলিউডে পা রাখার পর অনন্যার অভিনয় নিয়ে শুরুতে নানা সমালোচনা হলেও, সাম্প্রতিক কয়েকটি ছবিতে তাঁর পারফরম্যান্স দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে। সেই সময়ই একাংশ বলছিলেন, অনন্যাই নাকি ভবিষ্যতে ‘পরবর্তী আলিয়া ভট্ট’। সেই তুলনা কি আদৌ অনন্যার পছন্দ হয়েছিল? নাকি এই তুলনার চাপ থেকেই দু’জনের মধ্যে অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছে, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

শ্রদ্ধা কাপূর ও আলিয়া ভাট। ছবি : সংগৃহীত

তবে অনন্যার ওই ‘লাইক’ আদৌ ইচ্ছাকৃত ছিল, না কি অনিচ্ছাকৃত, তা নিয়েও দ্বিমত রয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় ভুলবশত লাইক পড়ে যায়, এমন উদাহরণ আগেও দেখা গিয়েছে। কিন্তু অনন্যা বা তাঁর টিমের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। একই ভাবে আলিয়া ভট্ট বা তাঁর টিমও পুরো বিষয়টি নিয়ে নীরবতা পালন করেছে। এই নীরবতাই জল্পনাকে আরও উসকে দিচ্ছে বলে মনে করছেন বিনোদন সাংবাদিকদের একাংশ।
উল্লেখ্য, আলিয়া ভাট বর্তমানে বলিউডের অন্যতম সফল অভিনেত্রী। জাতীয় পুরস্কার থেকে বক্স অফিস সাফল্য, সমস্ত দিক থেকেই তিনি নিজের জায়গা পাকা করেছেন। অন্য দিকে, অনন্যা পাণ্ডে এখনও নিজের কেরিয়ার গড়ার পথে। নতুন প্রজন্মের অভিনেত্রী হিসেবে তিনি যে জায়গা তৈরি করতে চাইছেন, তাতে প্রতিটি পদক্ষেপই আলোচনার কেন্দ্রে চলে আসছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের সোশ্যাল মিডিয়া বিতর্ক অনেক সময় অভিনেত্রীদের ভাবমূর্তিতেও প্রভাব ফেলে।

আরও পড়ুন : Indian Talent in USA, Elon Musk Immigration Comment | আমেরিকার উন্নয়নে ভারতীয়দের বিশাল অবদান : অভিবাসন নিয়ে ইলন মাস্কের মন্তব্য আলোচনায়

এই ঘটনার পর বিনোদন মহলের একাংশ বলছেন, বলিউডে মহিলা অভিনেত্রীদের মধ্যে প্রতিযোগিতা থাকা স্বাভাবিক। কিন্তু সেই প্রতিযোগিতা সব সময় ব্যক্তিগত শত্রুতায় পরিণত হয় না। অনেক সময় মিডিয়া ও সোশ্যাল মিডিয়াই ছোট ঘটনাকে বড় করে তোলে। আবার অন্য একাংশের মতে, আজকের দিনে সোশ্যাল মিডিয়া এতটাই শক্তিশালী যে, একটি লাইক বা আনলাইকও বড় বার্তা বহন করতে পারে। বড় বিষয় হল, আলিয়া ভাট-এর আগেও একাধিকবার সহকর্মী অভিনেত্রীদের প্রশংসা করেছেন। দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), কঙ্গনা রানাউত (Kangana Ranaut) বা ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) অনেকের কাজ নিয়েই প্রকাশ্যে প্রশংসা করতে দেখা গিয়েছে তাঁকে। সেই দিক থেকে ইয়ামি গৌতমের প্রশংসাও অস্বাভাবিক নয়। কিন্তু সেই প্রশংসাকে ঘিরে যে ভাবে নেতিবাচক মন্তব্য উঠে এসেছে, তা সোশ্যাল মিডিয়ার বিষাক্ত দিককেই সামনে আনছে বলে মনে করছেন অনেকে। তবে, অনন্যা পাণ্ডের একটি লাইক থেকেই যে এত বড় আলোচনা তৈরি হবে, তা হয়তো কেউই ভাবেননি। বাস্তবে এই ঘটনায় আদৌ কোনও ব্যক্তিগত বিবাদ রয়েছে কি না, তা জানা নেই। তবে বলিউডে তারকাদের প্রতিটি ডিজিটাল পদক্ষেপ যে কেমন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, এই ঘটনা তারই আর একটি উদাহরণ। এখন দেখার, অনন্যা বা আলিয়া কেউই কি এই বিতর্কে মুখ খুলবেন? নাকি নীরবতাই তাঁদের কৌশল? আপাতত সেই অপেক্ষাতেই রয়েছে বলিপাড়া ও দর্শক।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Virat Kohli Chota Chiku fan, Kohli | মাঠে ‘ছোটা চিকু’ দেখে থমকে গেলেন বিরাট! রোহিতকে ডেকে নিজের শৈশব দেখালেন কোহলি, উচ্ছ্বসিত আট বছরের গর্বিত

Sasraya News
Author: Sasraya News

PrevPreviousMalaika Arora interview, Bollywood power couple | বিচ্ছেদের পরেও অটুট সম্মান ও পরিণত বোঝাপড়া, অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট মালাইকা
Nextরাধামোহন ঠাকুর স্মৃতি পুরস্কার পেয়েছে বাংলা আকাডেমি আগরতলাNext
Live Cricket Scores
আরো পড়ুন

Rashmika Mandanna injury update, Vijay Deverakonda reaction | চোটে ঘরবন্দী রশ্মিকা, স্ত্রীকে কাছে পেয়ে বিজয়ের মজার আবদার! ‘পরের বার চোট ছাড়াই ছুটি নিও’

Deepti Sharma on India vs Pakistan women Asia Cup | পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে দীপ্তির হুঙ্কার, ‘ওদের থেকে এক ধাপ এগিয়েই থাকি’

Smriti Mandhana 124 runs, Smriti Mandhana world record | এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড স্মৃতি মন্ধানার! মিতালি রাজকে টপকে ইতিহাস, অথচ জানতেনই না

Salman Khan Tukaram Mundhe | কফির দাম বাড়লেই ‘ওঁকে’ পাঠাব! বন্ধুকে সালমনের হুঁশিয়ারি, নেপথ্যে তুকারাম মুন্ডে

Nepal tunnel rescue, Trishuli hydropower rescue | ভরসা ৫০০ ইঞ্জিনিয়ারের হোয়াট্‌সঅ্যাপ গ্রুপ! নেপালের সুড়ঙ্গে জীবনের খোঁজে নকশা দেখিয়ে চলছে উদ্ধারকাজ

ABOUT US

www.sasrayanews.in একটি আধুনিক বাংলা ডিজিটাল সংবাদমাধ্যম, যা সমাজ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও গ্রামবাংলার প্রতিদিনকার বাস্তব ঘটনাগুলি নিরপেক্ষভাবে পাঠকের সামনে তুলে ধরার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। আমাদের মূল লক্ষ্য — সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ সবার কাছে পৌঁছে দেওয়া।

QUICK LINKS

  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Our Reporter
  • Privacy Policy
  • Login
  • New Home
  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Our Reporter
  • Privacy Policy
  • Login
  • New Home

COTEGORIES

Rashmika Mandanna injury update, Vijay Deverakonda reaction | চোটে ঘরবন্দী রশ্মিকা, স্ত্রীকে কাছে পেয়ে বিজয়ের মজার আবদার! ‘পরের বার চোট ছাড়াই ছুটি নিও’

Deepti Sharma on India vs Pakistan women Asia Cup | পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে দীপ্তির হুঙ্কার, ‘ওদের থেকে এক ধাপ এগিয়েই থাকি’

Smriti Mandhana 124 runs, Smriti Mandhana world record | এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড স্মৃতি মন্ধানার! মিতালি রাজকে টপকে ইতিহাস, অথচ জানতেনই না

FOLLOW US

Facebook X-twitter Youtube Instagram

DAILY NEWSLETTER

| Copyright © 2021 Sasraya News |

शहर चुनें

ई-पेपर

वीडियो

लाइव

चैनल

Menu

WhatsApp us