Aishwarya Rai Bachchan | ‘আমার শরীর, আমার সম্পদ’ : নারী হেনস্তা নিয়ে গর্জে উঠলেন ঐশ্বর্য রাই বচ্চন, রাস্তাঘাটে মেয়েদের আত্মরক্ষার পথ দেখালেন অভিনেত্রী

SHARE:

ঐশ্বর্যর দৃঢ় বক্তব্য, “মেয়েরা মাথা উঁচু করে হাঁটতে শিখুন। হেনস্তাকারীর চোখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে যান। ভয়কে জায়গা দেবেন না। আত্মবিশ্বাসই সবচেয়ে বড় শক্তি।” তিনি বিশেষভাবে সব মেয়েদের উদ্দেশ্যে বলেন, “নিজের শরীরকে নিজের সম্পদ ভাবতে হবে। নিজের মূল্য কখনও কম বলে ভাববেন না। দরকার হলে নিজের জন্য নিজেই লড়াই করতে শিখুন।”

বসুধা চৌধুরী, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : সমাজ যতই আধুনিকতার পথে এগোক না কেন, নারীদের প্রতি কদর্য মন্তব্য, অনাকাঙ্ক্ষিত স্পর্শ, অনলাইন বডি-শেমিং, পোশাক নিয়ে কটাক্ষ এসব যেন আজও থামার নামই নিচ্ছে না। স্কার্টের দৈর্ঘ্য, ব্লাউজের নকশা, শাড়ির আঁচল, মেয়েদের পোশাকে ‘অপরাধ’ খুঁজে বের করে তাঁদেরই দোষী সাব্যস্ত করার প্রবণতা যেন সমাজের অন্ধ অংশে গেঁথেই আছে। আর এই চিরচেনা, প্রয়োজনীয় অথচ বিতর্কিত ইস্যু নিয়েই এবার সরব হলেন বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)।

ঐশ্বর্যর দৃঢ় বক্তব্য, “মেয়েরা মাথা উঁচু করে হাঁটতে শিখুন। হেনস্তাকারীর চোখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে যান। ভয়কে জায়গা দেবেন না। আত্মবিশ্বাসই সবচেয়ে বড় শক্তি।” তিনি বিশেষভাবে সব মেয়েদের উদ্দেশ্যে বলেন, “নিজের শরীরকে নিজের সম্পদ ভাবতে হবে। নিজের মূল্য কখনও কম বলে ভাববেন না। দরকার হলে নিজের জন্য নিজেই লড়াই করতে শিখুন।”
ঐশ্বর্য রাই বচ্চন। ছবি : সংগৃহীত

কিছুদিন আগেই ওজন বৃদ্ধি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক কটাক্ষের মুখে পড়েছিলেন অভিনেত্রী। কারও কাছে তিনি ‘অতিরিক্ত স্বাস্থ্যবতী’, কেউ আবার তাঁকে ‘অস্বস্তিকর পোশাক পরা’ বলে কটাক্ষ করেছিলেন। তবে এদিন নারীর প্রতি হেনস্তা ও দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন উঠতেই তাঁর কণ্ঠস্বর বদলে গেল আরও দৃঢ়, আরও সাহসী। এক আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রতিনিধি হিসেবে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বললেন, “আমার শরীর, আমার সম্পদ। এটাকে নিয়ে কারও মন্তব্যকে আমি কখনও অনুমতি দেব না। আর সাজপোশাককে দোষ দেওয়াটা সম্পূর্ণ ভুল।” সেখানেই উপস্থিত মিডিয়া তাঁর কাছে জানতে চায়, রাস্তাঘাটে হেনস্তার মুখে পড়লে মেয়েরা কীভাবে সামলাবেন? উত্তর দিতে দেরি করেননি ঐশ্বর্য। পালটা প্রশ্ন করেন, “আপনি কী ভাবছেন? চোখ ফিরিয়ে নিলে, মুখ ঘুরিয়ে নিলে হেনস্তাকারী থেমে যাবে? কোনওভাবেই নয়!” তাঁর মতে, নারীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষার প্রথম পাঠ হল, চোখে চোখ রেখে প্রতিরোধ করা।

আরও পড়ুন : Aishwarya Rai Bachchan ring, Vanki ring meaning | ঐশ্বর্যার ‘ভি’ চিহ্নের আংটির রহস্য: ভালবাসার প্রতীক না ঐতিহ্যের উত্তরাধিকার?

ঐশ্বর্যর দৃঢ় বক্তব্য, “মেয়েরা মাথা উঁচু করে হাঁটতে শিখুন। হেনস্তাকারীর চোখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে যান। ভয়কে জায়গা দেবেন না। আত্মবিশ্বাসই সবচেয়ে বড় শক্তি।” তিনি বিশেষভাবে সব মেয়েদের উদ্দেশ্যে বলেন, “নিজের শরীরকে নিজের সম্পদ ভাবতে হবে। নিজের মূল্য কখনও কম বলে ভাববেন না। দরকার হলে নিজের জন্য নিজেই লড়াই করতে শিখুন।” তিনি আরও বলেন, “হেনস্তার শিকার হলে নিজের সাজপোশাককে কখনোই দোষ দেবেন না। আপনার লিপস্টিক, আপনার ড্রেস, আপনার মেকআপ, এসবের কোনওটাই কাউকে অনুমতি দেয় না আপনাকে হেনস্তা করার। দোষ সর্বদাই অপর প্রান্তের মানুষের।”

ঐশ্বর্যের (Aishwarya Rai Bachchan) বক্তব্যের মূল সুর নারী হেনস্তা কোনওভাবেই নারীর দায় নয়। অথচ এখনও সমাজের বহু মানুষ মেয়েদের পোশাককে নিয়ে মাপকাঠি বানান। কোথাও ‘স্কার্ট ছোট’, কোথাও ‘ব্লাউজ খোলা’, কোথাও আবার ‘জিনস টাইট’ এই অজুহাতে নারীর স্বাধীনতাকে দোষারোপ করা যেন অভ্যাসে পরিণত হয়েছে। আর এই মানসিকতার বিরুদ্ধেই দাঁড়াতে বললেন অভিনেত্রী।তিনি বলেন, “নিজের বুদ্ধি ও আত্মবিশ্বাস দিয়ে পরিস্থিতি সামলানো যায়। নিজের শক্তিকে ভুলে গেলে চলবে না। পৃথিবীর যে কোনও কোণেই থাকুন, নিজের মর্যাদাকে আগে রাখুন।” তার সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, কোনও নারী কখনও যেন নিজেকে দোষী মনে না করেন। কারণ হেনস্তাকারীর আচরণই শুধুই অপরাধ, ভুক্তভোগীর নয়। উল্লেখ্য, হেনস্তা, বডিশেমিং, ট্রোলিং, কিছুর বিরুদ্ধেই শক্ত হাতে লড়াইয়ের বার্তা দিলেন বচ্চনবধূ। তাঁর কথায় স্পষ্ট, মেয়েদের স্বাধীনতা আর আত্মসম্মানের মূল্য দিতে শিখতে হবে সমাজকে। আর কোনওভাবেই পোশাক বা সাজগোজ দিয়ে নারীর চরিত্র বা নিরাপত্তা বিচার করা উচিত নয়। প্রসঙ্গত উল্লেখ্য, ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) -এর এই বক্তব্য ইতিমধ্যেই ভাইরাল হচ্ছে। নেটিজেনদের বহুজনই তাঁর সাহস ও যুক্তি, পূর্ণ অবস্থানের প্রশংসা করেছেন। একাংশ বলছেন, এটাই প্রকৃত ‘ইনফ্লুয়েন্স’।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Harmanpreet Kaur pay cut | হরমনপ্রীতের আত্মত্যাগে মুগ্ধ ক্রিকেট বিশ্ব, দীপ্তিকে ছাড়ল ইউপি, কারা থাকলেন কোন দলে WPL নিলামের আগে?

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন