আশাকে ‘দাদা সাহেব ফালকে’
সাশ্রয় নিউজ : ভারতীয় সিনেমায় তাঁর অবদানকে মনে রেখেছে দেশ। চলচ্চিত্র জীবন শুরু করেছিলেন একজন শিশুশিল্পী হিসেবে। ‘মা’ সিনেমাটি তাঁর জীবনের প্রথম সিনেমা। ছবিটির পরিচালক বিমল রায়। ১৯৫২ সালে মুক্তি পায় ছবিটি। তারপর তাঁর অভিনয় জীবনের মুকুটে জমা হয়েছে অসংখ্য ছবি। অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন সিনেমাপ্রেমীদের হৃদয়।
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, এই সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ অভিনেত্রী আশা পারেখ’কে প্রদান করা হবে ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার।
ভারতীয় সিনেমার এই জনপ্রিয় অভিনেত্রী পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন।




