DA : ডিজিটাল ধর্মঘটের ডাক DA আন্দোলনকারীদের

SHARE:

ডিজিটাল ধর্মঘটের ডাক DA আন্দোলনকারীদের

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ডিজিটাল ধর্মঘটের ডাক দিলেন DA আন্দোলনকারীরা। ১০ মার্চ DA ইস্যুতে সরকারি কর্মচারীদের ধর্মঘটের পরে সরকারের উপর আরও চাপ সৃষ্টি করতে ডিজিটাল ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মচারীরা। আগামী ১৮ মার্চ, ২০২৩ তারিখ থেকে রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য তাঁরা  ডিজিটাল স্টাইক শুরু করছেন বলে সংগ্রামী যৌথ মঞ্চ জানায়। সংগ্রামী যৌথ মঞ্চ-এর পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয় যে, ‘আগামী ১৮ মার্চ থেকে সব ডিজিটাল পদ্ধতিতে কাজ করা থেকে বিরত থাকবেন। কার্যত চলবে ডিজিটাল ধর্মঘট। অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। রাজ্য সরকারের সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকার যেহেতু সহানুভূতিশীল নয়। আমরা সরকারের সঙ্গে কোনও সহযোগিতা করব না। হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর আর কোনও নির্দেশ মানা হবে না। স্কুলের নির্দিষ্ট সময়ের পরে আর কেউ কাজ করবেন না। বন্ধ থাকবে বাংলা শিক্ষা পোর্টালের কাজ।’

উল্লেখ্য যে, বকেয়া ও কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীদের অনশন ও ধর্না অব্যাহত। অন্যদিকে অনির্দিষ্টকালের জন্য ডিজিটাল ধর্মঘট এই আন্দোলন আরও এক অন্যমাত্রায় প্রবেশ করতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেই সঙ্গে ডিজিটাল স্ট্রাইক সরকারি কর্মক্ষত্রগুলিতে বড় ধরনের অচলাবস্থা তৈরি করবে বলেই উল্লেখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন