Koustav Bagchi : কৌস্তুভ বাগচি গ্রেফতার প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ঝড় 

SHARE:

কৌস্তুভ বাগচি গ্রেফতার প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ঝড় 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তুভ বাগচিকে আজ সকালবেলা গ্রেফতার করেছে পুলিশ। তাঁর গ্রেফতারী সম্পর্কে সোশাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ। তিনি সোশাল মিডিয়ায় লেখেন, ‘কৌস্তভ অন্যায় করেছে। মাতৃসমা মুখ্যমন্ত্রীর সম্পর্কে ওই ধরনের চরম কুৎসা বরদাস্ত করা যায় না। কিন্তু পুলিশ দিয়ে গ্রেফতার ঠিক হল না। এতে কৌস্তভ প্রচার পাবে,  বিরোধী শক্তির অশুভ আঁতাতের কুৎসিত রাজনীতির হাতিয়ার হবে।’ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ আরও লেখেন, ‘আমি কৌস্তুভের গ্রেফতারের বিরোধিতা করছি। এতে ওর এবং বিরোধীদের রাজনৈতিক লাভ হবে।
কৌস্তুভ অন্যায় করেছে। ওর অপরিণত, অসৌজন্যের কথার প্রবণতা আছেই।’ কংগ্রেস নেতৃত্ব কুনাল ঘোষ-এর ওই পোস্ট সম্পর্কে জানান, ‘হাস্যকর পোস্ট। কৌস্তুভ বাগচি অন্যায় করেছে? তবে কেন, কুনাল ঘোষ অন্যায়কারীর গ্রেফতারের বিরোধিতা করলেন?’ উল্লেখ্য, কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তুভ বাগচির গ্রেফতারের প্রতিবাদে সোশাল মিডিয়ায় ঝড় তুলেছেন দলীয় কর্মী ও সাধারণ মানুষ। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment