জব কার্ড দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি শুভেন্দু অধিকারীর
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যে জব কার্ড দুর্নীতির অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ণ মন্ত্রী গিরিরাজ সিং-এর কাছে চিঠি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর। সোশ্যাল মিডিয়ায় মালদার হরিশচন্দ্রপুরের একটি নথি উল্লেখ করে শুভেন্দুর চিঠিতে উল্লেখ, ‘দুটি ব্লকে ১০০ দিনের কাজের ভুয়ো জব কার্ড হোল্ডারদের মাধ্যমে কীভাবে টাকা নয় ছয় হয়েছে এটাই তার প্রমাণ।’ শুভেন্দু অধিকারী আরও উল্লেখ করেন, ‘১৯ লক্ষ জব কার্ড-এর মাধ্যমে বিপুল পরিমাণ টাকা পাচার হয়েছে। তার পরিমাণ ক’য়েক হাজার কোটি টাকা হতে পারে।’ বিরোধী দল নেতা ভুয়ো জবকার্ড প্রসঙ্গে এখানেই থেমে থাকেননি। চিঠিতে উল্লেখ করেন, ‘এক কোটি সতেরো লক্ষ ভুয়ো জবকার্ড তৈরি করা হয়েছে।’ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-এর কাছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই দুর্নীতি ক্যাগ-কে দিয়ে তদন্ত করার জন্য আর্জি জানিয়েছেন বলে উল্লেখ।




