বাড়িতে মজুত করা বোমা বিস্ফোরণ
সাশ্রয় নিউজে ★ বীরভূম : বীরভূমের পাড়ুইয়ের ভেড়ামারী গ্রামে এক ব্যক্তির বাড়িতে মজুত করা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধে সাতটা নাগাদ ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনা সম্পর্কে পুলিশ সূত্রে খবর, শেখ হাফিজুর নামে একজনের বাড়িতে মজুত করা বোমা ফেটে পুরো গোয়ালঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরেই বাড়ির মালিক পলাতক। তিনি আহত হয়েছেন কিনা জানা যাচ্ছে না। পুলিশ হাফিজুরের খোঁজে তল্লাশি করছে।
স্থানীয় মানুষজন জানান, ‘অভিযুক্ত শেখ হাফিজুর তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির সদস্য।’ তাঁর বাড়িতে বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা।
ঘটনার খবর পেয়ে SDPO -এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বিস্ফোরণ স্থলে পৌঁছয়।



