Koustav Bagchi : আইনজীবী কৌস্তব বাগচিকে গ্রেফতার করল পুলিশ

SHARE:

আইনজীবী কৌস্তব বাগচিকে গ্রেফতার করল পুলিশ

সাশ্রয় নিউজ ★ কলকাতা : আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচিকে গ্রেফতার করল পুলিশ। আজ সকালবেলা আইনজীবী কৌস্তুভ বাগচির বাড়িতে পুলিশ যান সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। গতকাল কৌস্তুভ বাগচির সাংবাদিক বৈঠকের জেরেই এই গ্রেফতার বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কৌস্তুভ বাগচির গ্রেফতারির পর জানান, ‘মুখ্যমন্ত্রী সমালোচনা সহ্য করতে পারেন না। কৌস্তভের পাশে আছি। পথে নেমে প্রতিবাদ করবে কংগ্রেস।’ ইতিমধ্যেই কংগ্রেস নেতৃত্ব বটতলা থানার সামনে বিক্ষোভ শুরু করেছেন বলে উল্লেখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment