Incident : ট্রেনের ধাক্কা একটি গাড়িকে

SHARE:

ট্রেনের ধাক্কা একটি গাড়িকে

সাশ্রয় নিউজ ★ রানাঘাট : ট্রেনের ধাক্কা একটি গাড়িকে। কীভাবে সম্ভব? স্থানীয় মানুষজন জানান, নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি রেল লাইনের ওপর উঠে পড়ে। ওই সময়ই উলটোদিক থেকে ডাউন শান্তিপুর লোকাল দ্রুত গতিতে ঢুকছিল। গাড়িটির চালক গাড়িটি থেকে লাফিয়ে পড়ে প্রাণে বাঁচলেও গাড়িটি প্রবল ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যায়। শিমুরালির ঘটনায় বারোটা পনেরোর পরে থেকে ঘন্টাখানেক রানাঘাট-শিয়ালদহ ডাউন রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। যাত্রী ভগান্তির শিকার হন অনেক নিত্য ও অসুস্থ যাত্রী।

Sasraya News
Author: Sasraya News

1 thought on “Incident : ট্রেনের ধাক্কা একটি গাড়িকে”

Leave a Comment