Taiwan-USA : তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি আমেরিকার
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ৬১৯ মিলিয়ন ডলারের অস্ত্র রফতানির অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, চুক্তির অধীনে এফ-১৬ যুদ্ধবিমানের জন্য প্রচুর মিসাইল পাঠানো হবে তাইওয়ানে। মার্কিন যুক্তরাষ্ট্র-এর বিদেশ দপ্তরের এক কর্মীর কথায়, ‘অস্ত্রের বিনিময়ে অর্থ দেবে তাইওয়ান’। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক থেকে প্রকাশিত একটি বিবৃতিতে উল্লেখ, ‘নতুন এই মিসাইল কমিউনিস্ট সামরিক বাহিনীর (চিন) উসকানি থেকে আমাদের আকাশসীমাকে রক্ষা করবে। তেমনই আমাদের প্রতিরক্ষা বাহিনীকে আরও শক্তিশালী করবে।’




