কংগ্রেস প্রার্থী বুথে আসায় বিরোধীদের বিক্ষোভ বুথের বাইরে
সাশ্রয় নিউজ ★ সাগরদীঘি : কংগ্রেস প্রার্থী বুথে যাওয়ার অভিযোগ। বিরোধীদের বিক্ষোভ বুথের বাইরে। সাগরদীঘি বিধানসভার ২১০ ও ২১১ নম্বর বুথে কংগ্রেস-বাম জোট প্রার্থী বাইডন বিশ্বাস পৌঁছলে একাংশের রাজনীতির কর্মীরা বিক্ষোভ দেখান। তাঁরা অভিযোগ করেন, ‘বাইডন বিশ্বাস কেন বুথে যাবেন। তিনি কী এই বুথের ভোটার?’ স্থানীয় কংগ্রেস-বাম জোট নেতৃত্ব বলেন, ‘যাঁরা এই অভিযোগ করেছেন, তাঁরা নির্বাচন আইন সম্পর্কে জ্ঞানহীন। এলাকায় উত্তেজনা তৈরি করার জন্যই উত্তেজনা তৈরি করতে চায়ছেন।’



