Calcutta High court : আদালত অবমাননার অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে, ১০ হাজার টাকা জরিমানা হাইকোর্টের

SHARE:

আদালত অবমাননার অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে, ১০ হাজার টাকা জরিমানা হাইকোর্টের

সাশ্রয় নিউজ ★ আউশগ্রাম : আদালত অবমাননার অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। হাতকৃতি বালিকা বিদ্যালয়-এর ওই প্রধান শিক্ষিকাকে ১০ হাজার টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। শারীরিক অসুস্থতার কারণে ট্রান্সফার চেয়ে দরখাস্ত করেন হামিদা খাতুন নামে ওই স্কুলের একজন শিক্ষিকা। প্রধান শিক্ষিকা তাঁর আবেদনে ভ্রূক্ষেপ করেননি, এমনি অভিযোগে হামিদা খাতুন আদালতের কাছে যান। গত ১ আগস্ট ২০২২ তারিখে হাইকোর্ট-এর বিচারপতি রাজশেখর মান্থা ওই শিক্ষিকার ট্রান্সফার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশ অমান্য করেন প্রধান শিক্ষিকা। পুনরায় আদালতের কাছে যান হামিদা খাতুন। আজ হাই কোর্টে ওই মামলার, বিচারপতি রাজশেখর মান্থা প্রধান শক্ষিকাকে আদালত অবমাননার দায়ে দশ হাজার টাকা জরিমানা করেন। এবং ৭ দিনের ভেতর না দিলে সেই টাকা বেতন থেকে কেটে নেওয়ার নির্দেশ দেন। বিচারপতি প্রশ্ন করেন, ‘হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও এত দেরি কেন?’ স্কুল পরিদর্শক আদালতকে জানান, ওই স্কুলের প্রধান শিক্ষিকার থেকে নথি পান তিনি খুব সম্প্রতিই। বিচারপতি স্পষ্ট জানান, ‘তিনি আদালত অবমাননা করেছেন। সমাজের শিক্ষিত মহল হাই কোর্টের এই রায় নিয়ে বলেন, ‘ওই শিক্ষিকা হাইকোর্টের রায়কে অবমাননা করে দেশের আইন ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়েছেন। এটা মানা যায় না। আদালতের এই রায়কে স্বাগত।’

Sasraya News
Author: Sasraya News

1 thought on “Calcutta High court : আদালত অবমাননার অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে, ১০ হাজার টাকা জরিমানা হাইকোর্টের”

Leave a Comment

আরো পড়ুন