হরিহরপাড়ায় শ্রমিকের বুকের ওপর সাঁকোর স্লাব পড়ে অকালমৃত্যু শ্রমিকের
সাশ্রয় নিউজ :: হরিহরপাড়া : মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া এলাকায় একটি সাঁকো ভেঙে নতুন করে সাঁকো তৈরি করা হবে, এই জন্যই একটি সাঁকো ভাঙার কাজ চলছিল। ওইসময় ওখানে এক লেবারের বুকের ওপর সাঁকোর স্লাব পড়ে বুকের ওপর। পুলিশসূত্রে খবর, ওই ব্যক্তির নাম, নূর ইসলাম সেখ (৪৫)।

তাঁকে হরিহরপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হরিহরপাড়ার দস্তুর পাড়ার ওই ঘটনায় আরও একজন আহত হন বলে জানা যায়, আহত ব্যক্তি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বলে উল্লেখ। স্থানীয় বাসিন্দারারা জানান, বাড়ি থেকে এক ঠিকাদারের সাঁকো ভাঙার কাজে গিয়েছিল নূর ইসলাম সেখ। কে জানত তাঁকে এভাবে অকালে চলে যেতে হবে! হরিহরপাড়া থানা সূত্রে খবর, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।



