Bankura Salt: নুনের গোডাউনে পুলিশের হানা, উদ্ধার নামি সংস্থার মোড়কে নিম্বমানের নুন 

SHARE:

নুনের গোডাউনে পুলিশের হানা, উদ্ধার নামি সংস্থার মোড়কে নিম্বমানের নুন 

সাশ্রয় নিউজ :: বাঁকুড়া : বাঁকুড়া বাঁকুড়ায় নুনের গোড়াউনে হানা পুলিশের। উদ্ধার ২০০০ বস্তা নিম্নমানের নুন। পুলিশ সূত্রে খবর, নামি সংস্থার নুনের অবিকল প্যাকেট করে বাজারে বিকোচ্ছিল ওইসব নুন। নামি সংস্থা একটি বেসরকারি তদন্তকারী সংস্থাকে নিযুক্ত করে বিষয়টি তদন্ত করতে। বেসরকারি সংস্থা বাঁকুড়া, বিষ্ণুপুর সহ একাধিক জায়গার গোডাউনে পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেয় গোড়াউনগুলিতে। পাঁচজন ব্যবসায়ীর বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ করা হয় বলে উল্লেখ। অভিযুক্তরা দাবি করেন, ‘ট্রেড মার্কবিহীন ওই নুন বিক্রি বা মজুত করা বেআইনি, তা তাঁরা জানতেন না।’ 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন