রহস্য মৃত্যু একই পরিবারের তিনজনের
সাশ্রয় নিউজ ★ জম্মু : একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু কাশ্মীরে। একটি বাড়ি থেকে তিন জনের মরদেহ উদ্ধার হয়। মৃতরা হলেন চয়ন সিং, তাঁর স্ত্রী ও কন্যা। স্থানীয় গ্রামবাসীদের মন্তব্য, সংজ্ঞাহীন অবস্থায় চয়নের মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রামবান জেলার স্যান্ড্রট বালিহোতের মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে উল্লেখ। পুলিশ রহস্য মৃত্যুর ঘটনায় তদন্ত করছে।



