তথ্যচিত্র দেখানোর সময় বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার অঅভিযোগ, বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : শুক্রবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভারতের ছাত্র ফেডারেশন (Sfi)-এর উদ্যোগে গুজরাত দাঙ্গার ওপর নির্মিত বিবিসি-এর তথ্যচিত্র দেখানো হচ্ছিল। ওই সময় হঠাৎ-ই বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার অভিযোগ এসএফআই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নেতৃত্বের। এই অপ্রীতিকর পরিস্থিতির বিরুদ্ধে বামছাত্র সংগঠনগুলি বিশ্ববিদ্যালয়ে চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন। ভহাত্র-ছাত্রীদের বিক্ষোভে সরগরম হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।



