চাকরি পাওয়ার লোভে কুন্তলকে ৫ লাখ টাকা দেওয়ার দাবি এক মহিলার
সাশ্রয় নিউজ ★কলকাতা : কুন্তল ঘোষ-এর সঙ্গে ৮ লক্ষ টাকার রফা হয়েছিল বলে দাবি করেন এক মহিলা। আট লক্ষ টাকার বিনিময়ে কুন্তল তাঁকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন বলে জানান তিনি। সে মতন ৫ লক্ষ টাকা আগাম কুন্তলকে দিয়েছিলেন। বালাগড়ের ওই বাসিন্দা দাবি করেন, কুন্তলকে দেওয়া টাকা দিয়ে চাকরি তো পানই উল্টো দিকে টাকাও ফেরত পাননি বলে দাবি করেন ওই মহিলা। প্রতারিত মহিলার বাবা জানান, চাকরি না মেলায় আড়াই লাখ টাকার চেক ফেরত দেন কুন্তল। কিন্তু ২ লাখ টাকার চেক বাউন্স করে। বালাগড়ের ওই মহিলা দাবি করেন, ২০১৪-তে টেট উত্তীর্ণ। এবং বাংলায় এমএ। উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দূর্ণীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) গ্রেফতার করে কুন্তল ঘোষকে। ওই মামলায় বালাগড়ের ওই প্রতারিত মহিলার তৃণমূল কংগ্রেসের যুব নেতা সম্পর্কে এহেন মন্তব্য নিয়োগ দূর্ণীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতার জন্য আরও বড় গেরো হল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।



