Reel : ছাত্রীর ঝুলন্তদেহ উদ্ধার

SHARE:

Reel : ছাত্রীর ঝুলন্তদেহ উদ্ধার 

 

সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : সামাজিক যোগাযোগমাধ্যমে নেশাগ্রস্ত হয়ে গিয়েছিল ১৪ বছরের একটি মেয়ে। রিল বানিয়ে সামাজিক মাধ্যমে ছাড়ত, তাতেই মুর্শিদাবাদ জেলার বড়ঞা এলাকার বাসিন্দা ১৪ বছরের ওই কিশোরীর পড়াশোনার ক্ষতি হচ্ছিল। তাঁর মা বকুনি দেন, ঋতু নামে ওই ছাত্রী। তারপরই ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর। পুলিশসূত্রে প্রাথমিকভাবে খবর, মায়ের বকুনির জেরেই কিশোরী আত্মহত্যা করেছেন।  

স্থানীয় সূত্রে জানা যায় যে, ঘটনার দিন ঋতুর মা পড়াশোনা বাদ দিয়ে ভিডিও করতে নিষেধ করেন। জলের পাত্র নিয়ে তারপর তিনি জল তুলতে বেরিয়ে যান। মা বেরিয়ে যেতেই ঘরে খিল দেয় মেয়ে। কিছুক্ষণ পরে ফিরে এসে মেয়ের কোনও সাড়াশব্দ পাননি, এরপরই কোনওভাবে দেখতে পান ঘরের সিলিং-এ ঝুলছে মেয়ে। তিনি চিৎকার করে ওঠেন। তাঁর চিৎকারের শব্দে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই সিলিং থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে কিশোরীকে মৃত বলে জানান চিকিৎসকরা। 

এমন মর্মান্তিক ঘটনার জন্য শোকসন্তপ্ত এলাকা। এলাকার বাসিন্দাদের ক্ষোভ, স্মার্ট ফোন শিশু-কিশোর-কিশোরীদের মানসিকভাবে অসুস্থ বানিয়ে দিচ্ছে। ওই ছাত্রীর মৃত্যুর ঘটনার তদন্ত করছে পুলিশ। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন