৩১ জানুয়ারি থেকে সাংসদে বাজেট অধিবেশন
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : আজ শুক্রবার, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী, প্রহ্লাদ জোশী জানান, সংসদের বাজেট পর্ব শুরু হচ্ছে জানুয়ারি মাসের ৩১ তারিখ থেকে। এই অধিবেশন চলবে, এপ্রিল মাসের ৬ তারিখ পর্যন্ত। অধিবেশনের প্রথম পর্ব শুরু হবে আগামী ৩১ জানুয়ারি। বিশেষ সূত্রে খবর, আগামী বছরই দেশে লোকসভা নির্বাচন। তার আগে, ২০২৩-২৪ অর্থবর্ষে বর্তমান সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই সরকারের পূর্ণ বাজেট পেশ করবেন। অবশ্য দেশে ১০ টি রাজ্যে বিধানসভা ভোট। পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, তার আগে ববর্তমান সরকার বাজেটে চমক দেবেন বলে মনে করছেন, রাজনৈতিক বিশ্লেষকগণ।




