Swami Vivekananda : স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিবস পালন

SHARE:

স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিবস পালন 

সাশ্রয় নিউজ ★ কালনা, পূর্ব বর্ধমান : “সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই, বল মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। বল ভাই ভারতের মৃত্তিকা, আমার স্বর্গ, ভারতের কল্যাণে আমার কল্যাণ”। -এই জ্ঞানযোগী, কর্মযোগী, মানবপ্রেমিক, সমাজ সংস্কারক, স্বদেশপ্রেমিক ও যুব সমাজের মূর্ত প্রতীক স্বামী বিবেকানন্দ-এর আজ ১২ জানুয়ারি, ২০২৩তারিখ,  ১৬১ তম জন্মদিবস পালিত হল দিকে দিকে।

 

পূর্ব বর্ধমান জেলার কালনা হিন্দু বালিকা উচ্চ বিদ্যালয়েও তাঁর জন্মতিথি পালিত হল অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, সম্মানের সঙ্গে। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শ্রীমতী মমতা রায় চৌধুরী সুন্দরভাবে পুরো সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনা করলেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রীমতী ফাল্গুনী মল্লিক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবকবৃন্দ ও শুভানুধ্যায়ী ব্যক্তিত্বরা। প্রদীপ প্রজ্জ্বলন ও আগুনের পরশমণি সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রীমতী ফাল্গুনী মল্লিক এবং স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধার সঙ্গে পুস্পার্ঘ্য অর্পণ করেন সহকারী শিক্ষিকা শ্রীমতি মমতা রায় চৌধুরী, বিদ্যালয়ের শিক্ষার্থীরাও শ্রদ্ধার সঙ্গে পুষ্পার্ঘ অর্পণ করে। এছাড়া এদিন বিদ্যালয়ে উপস্থিত অভিভাবক অভিভাবিকারাও মধ্যে শ্রদ্ধার সঙ্গে পুষ্পার্ঘ অর্পণ করেন। স্বামী বিবেকানন্দের সম্পর্কে মূল্যবান বক্তব্য পেশ করেন শ্রীমতী ফাল্গুনী মল্লিক, এবং সমাজের ভ্রষ্টাচার, নীতিহীনতা নিয়ে মানুষের মনুষত্ববোধ নিয়েও শ্রীমতী মমতা রায় চৌধুরী মূল্যবান বক্তব্য পেশ করেন ও শিক্ষার্থীদের স্বামী বিবেকানন্দের চেতনাকে আত্মস্থ করে পথ চলার কথাও তিনি নির্দেশ দেন। যদিও আজ বিদ্যালয় ছুটি ছিল কিন্তু কালনা হিন্দু বালিকা উচ্চ বিদ্যালয়ে জ্ঞানযোগী মহামানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার জন্য আজকে এই অনুষ্ঠানের আয়োজন করে। পরিশেষে বিদ্যালয়ের সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন