Gas Cylinder Blast: পানিপথে রান্নার গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণ, নিহত একই পরিবারের ৬ জন 

SHARE:

পানিপথে রান্নার গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণ, নিহত একই পরিবারের ৬ জন 

 

সাশ্রয় নিউজ ★ উত্তর দিনাজপুর : পানিপথে গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে মৃত্যু হয়েছে  ৬ জনের। নিহতরা প্রত্যেকে একই পরিবারের সদস্য বলে উল্লেখ। উত্তর দিনাজপুরের বাসিন্দা পরিযায়ী শ্রমিক মহম্মদ করিম পরিবার নিয়ে থাকতেন, পানিপথে। গত দু’বছর ধরে ওখানে ওই দম্পতি খাদি বস্ত্র তৈরির কাজ করতেন বলে জানা যায়। বৃহস্পতিবার সকালে রান্না করতে গিয়ে গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণ হয়। স্ত্রী আফরোজ বেগম (৩৫)-কে আগুনের হাত থেকে বাঁচাতে গিয়ে অগ্নি দগ্ধ হন মহম্মদ করিম। এই ঘটনায় মৃত্যু হয়, তাঁদের দুই কন্যা ও দুই পুত্রের। ঘটনার খবর উত্তর দিনাজপুরের ইসলামপুরে পৌছলে শোকে মুহ্যমান হয়ে পড়েন পরিবার এলাকার মানুষ। নিহত করিমের বাবা সুলতান জানান, “কাজের জন্য ছেলে পুরো পরিবার নিয়ে পানিপথে গিয়েছিল। পরিবারের সঙ্গে নিত্য যোগাযোগ রাখত। গত দুই বছর ধরে সেখানে কাজ করত। কেবল উৎসবের সময় বাড়িতে ফিরত।” ইসলামপুর থানা ঘটনার তদন্ত করছে। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন