Gold Smuggling : ২১ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের সোনা উদ্ধার করল শুল্ক দফতর 

SHARE:

২১ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের সোনা উদ্ধার করল শুল্ক দফতর 

সাশ্রয় নিউজ ★ চেন্নাই : পুলিশের চোখে ধুলো দিয়ে স্মাগলিংয়ের ঘটনা নতুন নয়। আন্তর্জাতিক স্মাগলার চেনগুলি পাচারের জন্য নানান উপায় অবলম্বন করেন বলে সূত্রের খবর। সম্প্রতি দুবাই থেকে চকলেট গুঁড়োর ভেতর সোনা পাচার করতে গিয়ে গ্রেফতার হন এক ব্যক্তি। তাঁকে শুল্ক বিভাগ গ্রেফতার করেছে বলে উল্লেখ। 

শুল্ক বিভাগের এক আধিকারিক জানান, ‘এয়ার ইন্ডিয়ার বিমানে চেপে শনিবার এক ব্যক্তি তিরুচিরাপল্লি বিমানবন্দরে এসেছিলেন। চেকিংয়ের সময় ওঁকে আটক করে মোট ২১ লক্ষ ৫৫ হাজার টাকার সোনা উদ্ধার করা হয়।’

শুল্ক বিভাগ সূত্রে খবর, সোনা পাচারকারী ওই ব্যক্তি তামিলনাড়ুর বাসিন্দা। দুবাই থেকে তিনি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে  তিরুচিরাপল্লি এসেছিলেন। তাঁর গতিবিধি দেখে সন্দেহ হওয়ায়, তল্লাশি চালায় শুল্কবিভাগের আধিকারিকরা। এবং ওই ব্যক্তির চকলেটের তিনটি কোটো থেকে  তিনটি সোনার চেন সহ ২১১ গ্রাম সোনার করেন। অভিযুক্তকে  গ্রেফতার করেছে পুলিশ। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন