শীতের ব্যাটিং অব্যাহত, কিন্তু তাপমাত্রা বাড়ল
সাশ্রয় নিউজ ★ কলকাতা : নতুন বছরের শুরু থেকেই ব্যাটিং শুরু করেছিল শীত। শীতে কাবু দেশ তথা বিভিন্ন জায়গা। এবছর কলকাতার তাপমাত্রার রেকর্ড ভেঙে যায় গত বৃহস্পতিবার, দাঁড়ায় ১০.৯ এ। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম ছিল।

সোমবার সেই তাপমাত্রার এক ধাক্কায় ১৩ ডিগ্রিতে উঠল। গতকাল রবিবার কলকাতার তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। অর্থাৎ ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন আকাশ মেঘহীন থাকবে। সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা বাড়বার আশ্বাস দিয়েছে হাওয়া অফিস। উল্লেখ্য, পারদ পতনের দিক থেকে দার্জিলিংয়ের থেকে এগিয়ে আছে পুরুলিয়া। রাজ্যের বহু জেলায় রবিবারও তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়ায়ের নিচে। আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এবং আগামী ৪৮ ঘন্টায় কলকাতা ও শহরতলীর তাপমাত্রা তেমন হেরফের হওয়ার বলে জানিয়েছে হাওয়া অফিস সূত্রে উল্লেখ।




