Tet : আপার প্রাইমারির মেধা তালিকা তৈরিতে সতর্ক শিক্ষা দফতর 

SHARE:

আপার প্রাইমারির মেধা তালিকা তৈরিতে সতর্ক শিক্ষা দফতর 

 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : আপার প্রাইমারির মেধা তালিকা নিয়ে বিশেষ সতর্ক শিক্ষা দফতর। সতর্ক আপার প্রাইমারির তালিকা বিষয়ে। এই মুহূর্তে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি বিষয়ে বেকায়দায় রয়েছে বলে জানান, নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষা দফতরের আধিকারিক। তাই আর কোনও রকম খুঁত রাখতে চান না। নতুন করে মিলিয়ে দেখা হচ্ছে প্রায় ১৩ হাজার প্যানেলভুক্ত চাকরি প্রার্থীদের সব তথ্য। মেধাতালিকা তৈরি করতে বিশেষ সতর্ক শিক্ষা দফতর। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতন ইতোমধ্যেই প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে OMR শিট।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন