বিমানের ভেতর সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনায় অভিযুক্তকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল পুলিশ
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : শঙ্কর মিশ্র নামে একব্যক্তি মত্ত অবস্থাতে বিজনেস ক্লাসের একজন ৭১ বছর বয়স্ক মহিলার গায়ে প্যান্টের চেন খুলে প্রস্রাব করেন বলে অভিযোগ। গত ২৬ নভেম্বর ২০২২ তারিখ নিউইয়র্ক-দিল্লি এয়ার ইন্ডিয়ার উড়ানে ঘটে যাওয়া ঘটনায় নিন্দার পারদ চড়ে দেশ জুড়ে। মুম্বাইয়ের ওই বাসিন্দাকে দিল্লি পুলিশ বেঙ্গালুরু থেকে গতকাল শুক্রবার গ্রেফতার করেছে বলে উল্লেখ। এয়ার ইণ্ডিয়ার কাছে ওই বয়স্কা মহিলা অভিযোগ করলে, দিল্লি পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে এফ আই আর নথিভুক্ত করে বলে উল্লেখ। সুত্র মারফৎ জানা যায়, ঘটনার পরে শঙ্কর মিশ্রকে আমেরিকান আর্থিক পরিষেবা সংস্থা ওয়েলস ফার্গোর ইন্ডিয়া চ্যাপ্টারের ভাইস-প্রেসিডেন্টের পদ থেকে বরখাস্ত করা হয়। পুলিশ সূত্রে খবর, শঙ্কর মিশ্র-র ফোন বন্ধ থাকলেও। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে বন্ধুদের সঙ্গে যোগাযোগ করছিলেন। সেই সুত্র ধরেই ওঁকে খুঁজে পাওয়া সহজ হয় পুলিশসূত্রে উল্লখ।




