Teacher Intoxicated : চমকাবেন না! মদ্যপান করে স্কুলে আসেন প্রধান শিক্ষক 

SHARE:

চমকাবেন না! মদ্যপান করে স্কুলে আসেন প্রধান শিক্ষক 

সাশ্রয় নিউজ ★ আরামবাগ : স্কুলের প্রধান শিক্ষক মদ্যপ অবস্থায় স্কুলে আসায় নিন্দার ঝড় উঠেছে। ঘটনা আর কোথাও না, খোদ এ রাজ্যেই হুগলির আরামবাগের। ডিহাল্পাড়া প্রাথমিক বিদ্যালয়-এর ওই প্রধান শিক্ষকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অভিভাবকদের অভিযোগ, অরুণ কুমার সিংহ নামে ওই প্রধান শিক্ষক বিগত চার বছর ধরে মদ্যপান করে স্কুলে আসেন। তাঁদের গুরুতর অভিযোগ, স্কুল পরিদর্শকে ঘটনা সম্পর্কে অবহিত করলেও তিনি কোনও ব্যবস্থা নেননি। স্কুলে সন্তানকে ভর্তি করতে আসেন অভিভাবকরা। ওই সময় প্রধান শিক্ষক অরুণ কুমার সিংহ তাঁদের সঙ্গে কথা পর্যন্ত বলতে পারছিলেন না। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন